BREAKING :
(1) ঝাড়খণ্ডে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলনে অশান্তির ঘটনায় এফআইআর! পুলিশের নিশানায় ৩০০ জন ‘অজ্ঞাতপরিচয়’ (2) অস্পৃশ্যতা-বিতর্কে বাদল অধিবেশনের শেষ দিনে উত্তপ্ত হল রাজ্যসভা। বিজেপির বিরুদ্ধে অস্পৃশ্যতাকে প্রশ্রয় দেওয়ার অভিযোগ তুললেন স্বয়ং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে। (3) তারেকের ভারত সফর নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, জানাল ঢাকা! দিল নয়াদিল্লিকে বার্তাও

বাঁধ সংস্কারে গাফিলতি বৃষ্টির জলে জলমগ্ন কালীপুর ক্ষোভে সরব স্থানীয় কাউন্সিলর

বাঁধ সংস্কারে গাফিলতি বৃষ্টির জলে জলমগ্ন কালীপুর ক্ষোভে সরব স্থানীয় কাউন্সিলর

কৈলাসহর প্রতিনিধি , শুভঙ্কর দাস : 

টানা তিন দিনের বৃষ্টিতে কার্যত জলের তলায় কৈলাসহর পুরপরিষদের ১৩ নং ওয়ার্ড।

কালীপুর এলাকায় বাঁধ সংস্কারের জন্য মাটি ফেলা হলেও, তা এখন সাধারণ মানুষের জন্য মরণফাঁদে পরিণত হয়েছে। জল-কাদায় একাকার রাস্তা, ঘরে ঢুকছে জল।

প্রশাসনের উদাসীনতায় ক্ষুব্ধ এলাকাবাসী আজ সরব হলেন খোদ স্থানীয় কাউন্সিলরকে সাথে নিয়ে। দৃশ্যটা কৈলাসহর পুরপরিষদের অধীনে থাকা কালীপুর ১৩ নং ওয়ার্ডের।

Must Read উদয়পুর মহকুমা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ৮০ তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উদয়পুর মহকুমা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ৮০ তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়

গত তিন দিনের প্রবল বর্ষণে এখানে জনজীবন বিপর্যস্ত। অভিযোগ, এলাকায় একটি বাঁধ সংস্কারের জন্য মাটি ফেলা হয়েছিল, কিন্তু কাজ অসম্পূর্ণ থাকায় বৃষ্টির জলে সেই মাটি ধুয়ে এখন রাস্তাটি কর্দমাক্ত।

যান চলাচল তো দূরের কথা, সাধারণ মানুষের পায়ে হেঁটে চলাও দায় হয়ে পড়েছে। শুধু রাস্তা নয়, জলমগ্ন হয়ে পড়েছে এলাকার একাধিক বাড়ি।

স্থানীয়দের দাবি, দীর্ঘ দিন ধরে এলাকার সুইচগেটটি পরিষ্কার করা হয়নি। এমনকি গেটের ঢাকনাগুলোও ভাঙা।

ফলে জল বেরোনোর পথ বন্ধ হয়ে নরককুণ্ডে পরিণত হয়েছে ১৩ নং ওয়ার্ড।

Also Read যাত্রাপুর থানার বড়সড় সাফল্য,মাটির নিচে ১১টি ড্রাম থেকে উদ্ধার ৭৯৪ কেজি শুকনো গাঁজা। যাত্রাপুর থানার বড়সড় সাফল্য,মাটির নিচে ১১টি ড্রাম থেকে উদ্ধার ৭৯৪ কেজি শুকনো গাঁজা।

পরিস্থিতি বেগতিক দেখে আজ দুপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হন স্থানীয় কাউন্সিলর সিদ্ধার্থ রায় এবং এলাকার বাসিন্দারা।

প্রশাসনের উদাসীনতার ক্ষোভ উগরে দেন তারা।

এলাকাবাসীরা জানান বিগত কয়েক মাস পূর্বে ফ্লাড কন্ট্রোল অফিসে ডেপুটেশন জমা দেওয়া হয়। পাশাপাশি  'সিএম হেল্পলাই' নম্বরেও বিষয়টি জানানো হলেও কোন উদ্যোগ নেওয়া হয়নি। 



Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram