BREAKING :
(1) অযোধ্যার রামমন্দিরে প্রণামী চুরিতে ধৃত ৮ জনের বাড়িতে তল্লাশি! জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে চাইতে পারে পুলিশ (2) ফিরহাদের প্রাক্তন ওএসডি কালীচরণের হাওড়ার ফ্ল্যাটে সাড়ে ৪ ঘণ্টা তল্লাশি চালাল সিট! ধৃতকে সঙ্গে নিয়েই অভিযান (3) ইউরোপ জুড়ে তাপপ্রবাহে মৃত ১৩০০! শুধু ফ্রান্সেই ১০০০! পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা

সড়ক না কি সাক্ষাৎ মৃত্যুপুরী? অমরপুর-থালছড়া রাস্তায় পা বাড়ালেই ওত পেতে আছে বিপদ!

সড়ক না কি সাক্ষাৎ মৃত্যুপুরী? অমরপুর-থালছড়া রাস্তায় পা বাড়ালেই ওত পেতে আছে বিপদ!

নিজস্ব প্রতিনিধি, অমরপুর : 

অমরপুর মহকুমার জনগুরুত্বপূর্ণ সড়কগুলোর মধ্যে অন্যতম হলো ডালাক থেকে থালছড়া যাওয়ার রাস্তাটি। কিন্তু দীর্ঘ প্রতীক্ষার পরও সংস্কার না হওয়ায় রাস্তাটি বর্তমানে সাধারণ মানুষের জন্য এক ‘মরণ দশায়’ পরিণত হয়েছে। প্রতিদিন এই রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন হাজার হাজার মানুষ।

সরেজমিনে দেখা গেছে, ডালাক থেকে থালছড়া পর্যন্ত রাস্তার সিংহভাগ অংশই এখন খানাখন্দে ভরা। রাস্তার পিচ উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টির সময় এই গর্তগুলোতে জল জমে থাকায় চালকরা গভীরতা বুঝতে পারেন না, যার ফলে প্রায়শই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। রাস্তার এই কঙ্কালসার অবস্থার কারণে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন । ছোট ও বড় সব ধরণের গাড়ি চলাচলে ব্যাপক অসুবিধার সৃষ্টি হচ্ছে।

গাড়ির যন্ত্রাংশ বিকল হওয়ার ভয়ে অনেক চালক এই পথে যাতায়াত করতে অনীহা প্রকাশ করছেন। জরুরি অবস্থায় কোনো রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়া এখন এক প্রকার দুঃস্বপ্ন।

Must Read বিদ্যুৎ লাইনের কাজ করতে গিয়ে মর্মান্তিকভাবে উচ্চ পরিবাহী তারের সংস্পর্শে এসে মৃত্যু বিধু কপালি বিদ্যুৎ লাইনের কাজ করতে গিয়ে মর্মান্তিকভাবে উচ্চ পরিবাহী তারের সংস্পর্শে এসে মৃত্যু বিধু কপালি

এ ছাড়া স্কুল-কলেজের ছাত্রছাত্রী ও নিত্যযাত্রীদের নিত্যদিনের সঙ্গী হয়েছে চরম ধুলোবালি আর ঝাঁকুনি। এলাকাবাসীর অভিযোগ, রাস্তার এই ভয়াবহ অবস্থার কথা বার বার স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হলেও কোনো ফল মেলেনি। 

কর্তৃপক্ষের এই উদাসীনতায় ক্ষোভ বাড়ছে স্থানীয় জনমনে। তাদের দাবি, কোনো বড় ধরণের দুর্ঘটনা ঘটার আগেই যেন প্রশাসন কুম্ভকর্ণের নিদ্রা ভেঙে রাস্তাটি মেরামতের উদ্যোগ নেয়।
​বর্তমানে এই রাস্তাটি দিয়ে চলাচল করা মানেই জীবনের ঝুঁকি নেওয়া।

এলাকার সার্বিক উন্নয়নের স্বার্থে অতি দ্রুত এই সড়কটি সংস্কারের জন্য সরব হয়েছেন অমরপুর ও থালছড়াবাসী।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram