নিজস্ব প্রতিনিধি , নলছড় :
মথার আক্রমণে আহত আটজন বিজেপির কার্যকর্তা। ঘটনা এডিসির আমতলী ঘোলাঘাটি নলছড় বিধানসভা কেন্দ্রের রামপদপারার, বিভুরাম চৌধুরীপাড়া।
ঘটনার বিবরণে জানা যায়, গতকাল রাতে বিভুরাম চৌধুরী পাড়া বিজেপির বুথ অফিস কে বা কাহারা পুড়িয়ে দেয়, সকালবেলা মন্ত্রী কিশোর বর্মন ওই এলাকার কার্যকরতাদের নিয়ে ঘটনা পরিদর্শন করে আসার পর মন্ত্রী কিশোর বর্মনের কাছে খবর আসে মথার একদল দুষ্কৃতিকারীরা বিজেপি কার্যকরতাদের উপর আক্রমণ চালায়, এতে আহত হয় ৮ জন বিজেপির কার্যকর্তা।
লালবাহাদুর ত্রিপুরা এবং রতন ত্রিপুরা এ দুজনকে মেলাঘর হাসপাতালে নিয়ে আসা হয়। এর মধ্যে লালবাহাদুর ত্রিপুরা অবস্থা শোচনীয় হওয়া মেলাঘর হাসপাতাল থেকে আগরতলা জিবি হাসপাতালে রেফার করা হয়।
রতন দেববর্মার মেলাঘর হাসপাতালে চিকিৎসা চলছে। অন্যদিকে আরও ৬ জন বিজিবি কার্যকর্তার তকসাপাড়া হাসপাতালে চিকিৎসা চলছে। ঘটনার খবর পেয়ে মেলাঘর হাসপাতালে ছুটে আসেন মন্ত্রীকিশোর বর্মন,ও সঙ্গে অন্যান্য কার্যকরতারা।
মন্ত্রী কিশোর বর্মন আহতদের সঙ্গে কথা বলেন, এবং আহতদের আশ্বাস দেন দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে আইনের মাধ্যমে কুটুর ব্যবস্থা গ্রহণ করবেন, ঐদিন মন্ত্রী কিশোর বর্মনের সঙ্গে সোনা মুড়া মন্ডল সভাপতি শুভজিৎ দাস কে দেখা যায়।
একান্ত এক সাক্ষাৎকারের মন্ত্রী কিশোর বরুন বলেন, পরাজয়ের ভয়ে মথার সিপিআইএম মিলে অর্থাৎ লালমাথা মিলে বিজেপি কার্যকরদের উপর আক্রমণ চালাচ্ছে।
এর ফলাফল মানুষ তার ভোট ব্যাংকে আগামী ১৭ তারিখ সঠিক জবাব দেবে।