BREAKING :
(1) ঝাড়খণ্ডে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলনে অশান্তির ঘটনায় এফআইআর! পুলিশের নিশানায় ৩০০ জন ‘অজ্ঞাতপরিচয়’ (2) অস্পৃশ্যতা-বিতর্কে বাদল অধিবেশনের শেষ দিনে উত্তপ্ত হল রাজ্যসভা। বিজেপির বিরুদ্ধে অস্পৃশ্যতাকে প্রশ্রয় দেওয়ার অভিযোগ তুললেন স্বয়ং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে। (3) তারেকের ভারত সফর নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, জানাল ঢাকা! দিল নয়াদিল্লিকে বার্তাও

মোহনপুরে ঐতিহ্যের নতুন মাইলফলক! চিন্ময় মিশন স্কুলে ‘মা সৌন্দর্য চিন্ময়ী’-র কুম্ভাভিষেক

মোহনপুরে ঐতিহ্যের নতুন মাইলফলক! চিন্ময় মিশন স্কুলে ‘মা সৌন্দর্য চিন্ময়ী’-র কুম্ভাভিষেক

নিজস্ব প্রতিনিধি, মোহনপুর:

 আধ্যাত্মিক চেতনা ও সাংস্কৃতিক ঐতিহ্যের মেলবন্ধনে এক অনন্য মাহেন্দ্রক্ষণের সাক্ষী থাকল মোহনপুর।

আজ মোহনপুরের চিন্ময় মিশন স্কুল প্রাঙ্গণে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ‘মা সৌন্দর্য চিন্ময়ী’-র মূর্তি প্রতিষ্ঠা ও পবিত্র কুম্ভাভিষেক সম্পন্ন হলো।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সরসঙ্ঘচালক মোহন ভাগবত। নিলয় ও উন্মুক্ত মনোরম পরিবেশে স্থাপিত এই দেবীমূর্তিটি শিল্পকলার এক অনন্য নিদর্শন।

Must Read উদয়পুর মহকুমা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ৮০ তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উদয়পুর মহকুমা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ৮০ তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়

 মূর্তিকে কেন্দ্র করে চারদিকে স্থাপন করা হয়েছে ২৭টি বিশেষ স্তম্ভ। এই স্তম্ভগুলিতে খোদাই করা রয়েছে শ্রী আদি শংকরাচার্যের অমর সৃষ্টি ‘সৌন্দর্য লহরী’-র পবিত্র শ্লোক ও বিভিন্ন মূল্যবান বাণী।

উদ্যোক্তাদের মতে, এই স্তম্ভগুলি দর্শনার্থীদের শুভ চিন্তনের বিকাশ এবং মহাজাগতিক সংযোগ বা কসমিক কানেকশন সম্পর্কে গভীরভাবে ভাবতে উদ্বুদ্ধ করবে।


​অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা আশা প্রকাশ করেন যে, চিন্ময় মিশনের এই পবিত্র প্রাঙ্গণ আগামী দিনে শুধুমাত্র শিক্ষার প্রসারে নয়, বরং আধ্যাত্মিকতা, ভক্তি, উচ্চতর চিন্তন এবং সাংস্কৃতিক অনুপ্রেরণার এক অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করবে।


​উদ্বোধনী অনুষ্ঠানে সরসঙ্ঘচালক ছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সন্ন্যাসীবৃন্দ।

Also Read যাত্রাপুর থানার বড়সড় সাফল্য,মাটির নিচে ১১টি ড্রাম থেকে উদ্ধার ৭৯৪ কেজি শুকনো গাঁজা। যাত্রাপুর থানার বড়সড় সাফল্য,মাটির নিচে ১১টি ড্রাম থেকে উদ্ধার ৭৯৪ কেজি শুকনো গাঁজা।

শঙ্খধ্বনি ও বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে সমগ্র এলাকা এক পবিত্র ও শান্তিময় রূপ ধারণ করে।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram