BREAKING :
(1) ঝাড়খণ্ডে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলনে অশান্তির ঘটনায় এফআইআর! পুলিশের নিশানায় ৩০০ জন ‘অজ্ঞাতপরিচয়’ (2) অস্পৃশ্যতা-বিতর্কে বাদল অধিবেশনের শেষ দিনে উত্তপ্ত হল রাজ্যসভা। বিজেপির বিরুদ্ধে অস্পৃশ্যতাকে প্রশ্রয় দেওয়ার অভিযোগ তুললেন স্বয়ং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে। (3) তারেকের ভারত সফর নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, জানাল ঢাকা! দিল নয়াদিল্লিকে বার্তাও

ভোটে জয়ের নয়া সমীকরণ! লাল ঝান্ডার নিচে হাজারো মানুষ, পরীক্ষিত মুরাসিং-এর সমর্থনে উত্তাল এলাকা

ভোটে জয়ের নয়া সমীকরণ! লাল ঝান্ডার নিচে হাজারো মানুষ, পরীক্ষিত মুরাসিং-এর সমর্থনে উত্তাল এলাকা

নিজস্ব প্রতিনিধি, রাজাপুর:

আসন্ন স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনের দিনক্ষণ যত এগিয়ে আসছে, ততই বাড়ছে রাজনৈতিক তৎপরতা। ২২ নং কাঠালিয়া-মির্জা-রাজাপুর কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী পরীক্ষিত মুরাসিং-এর সমর্থনে এখন তুঙ্গে প্রচার অভিযান। প্রতিটি এডিসি ভিলেজের পাড়ায় পাড়ায় এবং বাড়ি বাড়ি গিয়ে চলছে নিবিড় জনসংযোগ।


সকাল থেকেই কাঠালিয়া ব্লকের জগতরামপুর এবং মনাইপাথর এডিসি ভিলেজ এলাকায় ব্যাপক প্রচার চালানো হয়। পাহাড়ের চড়াই-উতরাই আর প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে সকাল থেকে রাত পর্যন্ত ভোটারদের দুয়ারে পৌঁছাচ্ছেন বাম কর্মী-সমর্থকরা।

এই প্রচার অভিযানে নেতৃত্ব দিচ্ছেন সিপিআইএম সোনামুড়া মহকুমা সম্পাদক তথা বিধায়ক শ্যামল চক্রবর্তী। তাঁর সঙ্গে ছিলেন মহকুমা সম্পাদক মন্ডলীর সদস্য আব্দুল করিম এবং কাঠালিয়া অঞ্চল সম্পাদক কৌশিক চন্দসহ প্রায় ৫০-৫৫ জনের একটি দল।

Must Read ১১ দফা দাবিতে উদয়পুর মহকুমা কমিটির উদ্যোগে জেল ভরো আন্দোলন সংঘটিত করা হয় উদয়পুর শহরের বুকে ১১ দফা দাবিতে উদয়পুর মহকুমা কমিটির উদ্যোগে জেল ভরো আন্দোলন সংঘটিত করা হয় উদয়পুর শহরের বুকে

ঝড়-বৃষ্টি মাথায় নিয়েই কর্মীরা ভোটারদের সঙ্গে কথা বলছেন। রাজ্যের বর্তমান সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে এবং গণতান্ত্রিক অধিকার প্রয়োগের আহ্বান জানিয়ে জনমত গঠনের চেষ্টা করছেন তাঁরা।
মনাইপাথরে এক একান্ত সাক্ষাৎকারে সিপিআইএম নেতা মোহি নন্দ নোয়াতিয়া দাবি করেন, "এবারের নির্বাচনে এক নীরব বিপ্লব ঘটবে। মানুষ স্বতঃস্ফূর্তভাবে প্রস্তুত হচ্ছে। অতীতের কোনো অপ্রীতিকর ঘটনার পুনরাবৃত্তি হলে জনগণ তা মোকাবিলা করতে দৃঢ়প্রতিজ্ঞ।"

রাজনৈতিক মহলের মতে, দুর্গম এলাকাগুলোতে প্রার্থীর সশরীরে উপস্থিতি এবং হেভিওয়েট নেতাদের প্রচার ভোটারদের মনে কতটা প্রভাব ফেলে, তা নির্বাচনের ফলাফলেই স্পষ্ট হবে। তবে আপাতত প্রচারের দৌড়ে যে বামফ্রন্ট কোনো খামতি রাখছে না, তা এই 'ঝড়ো অভিযান' থেকেই পরিষ্কার।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram