BREAKING :
(1) ভোটার তালিকায় নতুন প্রজন্মের নাম তুলতে ইচ্ছাকৃত ভাবে দেরি? অভিযোগ জ্ঞানেশের বিরুদ্ধে! জবাব দিল নির্বাচন কমিশন (2) অশান্তির আগুন কিছুতেই নিভছে না মণিপুরে। নতুন করে হিংসা এবং প্রাণহানির ঘটনার মধ্যেই শুক্রবার মণিপুরে ‘সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন’ বা ‘আফস্পা’-র (আর্মড ফোর্সেস স্পেশ্যাল পাওয়ার অ্যাক্ট) মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। (3) বালোচিস্তানে অনুপ্রবেশের চেষ্টা, পাক সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিহত একাধিক আফগান তালিবান

সকালের আগুন ঘিরে উঠছে একের পর এক প্রশ্ন, ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা

সকালের আগুন ঘিরে উঠছে একের পর এক প্রশ্ন, ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা

নিজস্ব প্রতিনিধি , সাব্রুম  :

সাব্রুম মহকুমার দম দমা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সিং টিলা এলাকায় দেবাশিস মজুমদার এর বাড়িতে বসত ঘরে আগুন লাগে। 


তবে আগুনে সূত্রপাত কি থেকে তা এখনো জানা যায়নি। শুক্রবার সকালে ঘরে আগুন দেখতে পায় বাড়ির মালিক কিন্তু সাথে সাথে সাব্রুম দমকলবাহিনীর কর্মীদের খবর দিলে দমকল বাহিনীর কর্মীরা সময়মতো ঘটনাস্থলে উপস্থিত হতে পারেনি।

দেবাশিস মজুমদার এর বাড়ি থেকে সাব্রুম অগ্নি নির্বাপক দপ্তরের অফিস ৫০০ মিটারের ও কম দূরত্বে। 

Must Read ধজ্জ্বনগরে নতুন অধ্যায়ের সূচনা, নার্সিং শিক্ষাকে ঘিরে বড় উদ্যোগে উপস্থিত অর্থমন্ত্রী ধজ্জ্বনগরে নতুন অধ্যায়ের সূচনা, নার্সিং শিক্ষাকে ঘিরে বড় উদ্যোগে উপস্থিত অর্থমন্ত্রী


ফলে স্বাভাবিকভাবে এলাকার লোকজন ও পরিবারের লোকজন অভিযোগ করছে সময় মত যদি দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হতো তাহলে আগুন নিয়ন্ত্রণের আনা সম্ভব হতো এবং এই অফুরন্ত ক্ষতি থেকে পরিবার রক্ষা পেত। আরো আশ্চর্যজনক বিষয় হলো

সাব্রুম দমকল বাহিনীর কর্মীরা যখন ঘটনাস্থলে উপস্থিত হয় তাদের আগুন নিভানোর জন্য যে জলের পাইপ লাগানো হয় গাড়ি থেকে সেই পাইপ গুলি ফেটে যায় এবং কিছুক্ষণের মধ্যেই গাড়িতে জল শেষ হয়ে যায়।

পরবর্তী সময়ে মনুবাজার থেকে দমকলের আরেকটি ইঞ্জিন এসে প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। জানা যায় দেবাশীষ মজুমদার এর বাড়ির মধ্যেই একটি ঘরে রাখা ছিল প্রচুর পরিমাণ রাবার সেই রাবার ঘরে প্রথম আগুন লাগে

এবং পরে পুরো বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে । ঘরের সামনে রাখা ছিল একটি বাইক ও একটি গাড়ি সেগুলিও আগুনে সম্পন্ন  পুড়ে ছাই হয়ে যায় ।

Also Read অ্যাসেম্বলি অব জার্নালিস্ট এর উদ্যোগে মেগা রক্তদান শিবির ও প্রবীণ নাগরিকদের স্বাস্থ্য পরীক্ষা অ্যাসেম্বলি অব জার্নালিস্ট এর উদ্যোগে মেগা রক্তদান শিবির ও প্রবীণ নাগরিকদের স্বাস্থ্য পরীক্ষা

ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় এবং আশপাশের বাড়ি ঘরের জিনিসপত্র ঘর থেকে বের করা শুরু করে এলাকার লোকজন।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram