অমরপুর প্রতিনিধি , ২১শে সেপ্টেম্বর :-
ডাবল ইঞ্জিন এর আমলে এই বার বকেয়া টাকা না পেয়ে অমরপুর Dws দপ্তরের মূল ফটকে তালা ঝুলালো অমরপুরের কন্ট্রাক্টররা। ঘটনা সোমবার।
জানা যায় দীর্ঘদিন ধরে অমরপুর এর একটি বৃহত অংশের কন্ট্রাকটার জল জীবন মিশন এর আওয়াত কাজ করে এখন হন্নে হয়ে ঘুরছে পাওনা টাকার জন্য।
বাধ্য হয়ে সোমবার অমরপুর কন্ট্রাকটার এসোসিয়েশন এর পক্ষ থেকে সকল কন্ট্রাকটার রা মিলে অমরপুর Dws দপ্তরের মূল ফটকে তালা ঝুলিয়ে দেয়।
তাদের দাবি জল জীবন মিশনের আওতায় যে টাকা আসে সেই টাকার বেশিরভাগ টাকা বহীরাজ্যের কন্ট্রাকটার দের দিয়ে দেওয়া হয় অমরপুর এর কন্ট্রাক্টারদের বঞ্চিত করে।
আরো জানা যায় মহকুমার কন্ট্রাকটার রা প্রায় ৫০থেকে ৬০কোটি টাকা পাওনা। কিন্তু গত সপ্তাহ খানেক আগে জল জীবন মিশন এর আওতায় প্রায় চার কোটি ১০লাখ টাকা
আসলেও চুপিসারে বহী রাজ্যের এবং মহকুমার বাইরের কন্ট্রাক্টারদের দিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন মহকুমার কন্ট্রাকটাররা। পরবর্তী সময় এই বিষয়ে DWS এর
মুখ্য বাস্তুকার পরিমল দেববর্মার নিকট এই বিষয়ে জানতে চাইলে ওনি কোনো ধরনের উত্তর দিতে পারেননি।
কত টাকা এসেছে বা কবে নাগাদ বকেয়া টাকা পেতে পারে সেই বিষয়ে কোনো উত্তর নেই ওনার কাছে ।
একপ্রকার চুপ থেকে মুখ লুকিয়ে বেঁচেছে মুখ্য বাস্তুকার। এদিকে দীর্ঘ এক ঘন্টা তালা বন্ধ থাকার পর কন্ট্রাকটার দের সাথে আলোচনার পর তালা মুক্ত করে দেওয়া হয়।