নিজস্ব প্রতিনিধি , মুহুরীপুর :
বাইখোড়ার পশ্চিম চড়কবাই মগ পাড়ায় দীর্ঘদিন বিদ্যুৎতের সমস্যালেগেরয়েছে।
এরমধ্যে বিগত তিনদিন যাবৎ বিদ্যুৎ পরিষেবা থেকে বঞ্চীত মগ পাড়া এলাকার লোকজনেরা। স্থানীয় লোকজনেরা জানান দীর্ঘ কয়েকবছর যাবৎ এই এলাকায় বিদ্যুৎতের ট্রান্সফরমার সমস্যার জন্য বিদ্যুৎ পরিষেবাবিগ্নিত হচ্ছে।
দপ্তরের কর্মীদের জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি। স্থানীয় লোকজনেরা জানান বিদ্যুৎ দপ্তরথেকে প্রতিনিয়ত জানানোহয় মগ পাড়া এলাকার লোকজনেরা সঠিকভাবে বিদ্যুৎ বিল পরিষোধ করেনা।
তাই এই এলাকায় বিদ্যুৎ পরিষেবা দেওয়াযাবেনা। স্থানীয় লোকজনেরা জানান অনেক লোকজন প্রতিনিয়ত সঠিকভাবে বিদ্যুৎ বিল পরিষোধ করেযাচ্ছে তারা কেন কষ্টের সন্মুখিন হতেহচ্ছে।
যেইসকল গ্রাহকরা সঠিকভাবে বিদ্যুৎ বিল পরিষোধ করছেনা তাদের প্রতি দপ্তর সঠিক পদক্ষেপ গ্রহন করোক।
দীর্ঘদিনের বিদ্যুৎ সমস্যা সমাধানের জন্য স্থানীয় লোকজনেরা বাধ্যহয়ে বাইখোড়া থেকে মুহুরীপুর যাতায়তের পথ অবরোধে বসে।
সকলের দাবী আজকের দিনের মধ্যে নতুন বিদ্যুৎতের ট্রান্সফরমার দিতেহবে। বিদ্যুৎ পরিষেবানাথাকায় এলাকায় পানিয় জলের সমস্যা দেখা দিয়েছে।
তাই বিদ্যুৎতের পাশাপাশি পানিয় জলের জন্য আন্দোলন করেন স্থানীয় মহিলারা।
বৃহস্পতিবার ঈদ উপলক্ষ্যে সরকারি বন্ধথাকাতে দীর্ঘ সময় অবরোধ চলারপরেও সরকারি কোনো আধিকারিককে দেখাযায়নি।
এখন দেখার বিষয় পথ অবরোধ মুক্তকরতে ও স্থানীয়লোকজনদের দাবী পূরনে প্রসাশন কিপ্রকার পদক্ষেপ গ্রহন করে।