BREAKING :
(1) ভোটার তালিকায় নতুন প্রজন্মের নাম তুলতে ইচ্ছাকৃত ভাবে দেরি? অভিযোগ জ্ঞানেশের বিরুদ্ধে! জবাব দিল নির্বাচন কমিশন (2) অশান্তির আগুন কিছুতেই নিভছে না মণিপুরে। নতুন করে হিংসা এবং প্রাণহানির ঘটনার মধ্যেই শুক্রবার মণিপুরে ‘সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন’ বা ‘আফস্পা’-র (আর্মড ফোর্সেস স্পেশ্যাল পাওয়ার অ্যাক্ট) মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। (3) বালোচিস্তানে অনুপ্রবেশের চেষ্টা, পাক সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিহত একাধিক আফগান তালিবান

মানসিক ভারসাম্যহীন যুবককে উদ্ধার করে চিকিৎসাকেন্দ্রে পাঠাল আইনসেবা কর্তৃপক্ষ

মানসিক ভারসাম্যহীন যুবককে উদ্ধার করে চিকিৎসাকেন্দ্রে পাঠাল আইনসেবা কর্তৃপক্ষ

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২২ জুলাই:

 মানসিক ভারসাম্যহীন এক যুবককে উদ্ধার করে চিকিৎসার জন্য আগরতলার নরসিংগড়স্থিত মানসিক স্বাস্থ্য চিকিৎসাকেন্দ্রে পাঠানোর উদ্যোগ নিল খোয়াই মহকুমা আইনসেবা কর্তৃপক্ষ।

 খোয়াই বিমানবন্দর এলাকার বাসিন্দা দীপেন দেবনাথ নামে ওই যুবককে বুধবার খোয়াই থানার সহযোগিতায় তার বাড়ি থেকে উদ্ধার করা হয়।

 পরে খোয়াই জেলা ও দায়রা আদালতের নির্দেশক্রমে তাকে চিকিৎসার জন্য আগরতলার নরসিংগড়স্থিত মানসিক স্বাস্থ্য চিকিৎসাকেন্দ্রে পাঠানো হয়।জানা গেছে, বেশ কিছুদিন ধরে দীপেন দেবনাথ মানসিক

Must Read ধজ্জ্বনগরে নতুন অধ্যায়ের সূচনা, নার্সিং শিক্ষাকে ঘিরে বড় উদ্যোগে উপস্থিত অর্থমন্ত্রী ধজ্জ্বনগরে নতুন অধ্যায়ের সূচনা, নার্সিং শিক্ষাকে ঘিরে বড় উদ্যোগে উপস্থিত অর্থমন্ত্রী

 ভারসাম্যহীন অবস্থায় এলাকায় ঘোরাফেরা করছিলেন এবং বিভিন্ন সময়ে উশৃঙ্খল আচরণ করায় স্থানীয় বাসিন্দারা সমস্যার সম্মুখীন হচ্ছিলেন। পরিস্থিতিতে উদ্বিগ্ন হয়ে এলাকাবাসীরা

 বিষয়টি খোয়াই মহকুমা আইনসেবা কর্তৃপক্ষের নজরে আনেন।এরপর খোয়াই মহকুমা আইনসেবা কর্তৃপক্ষের সেবিকা মানসী ভট্টাচার্য বিষয়টি গুরুত্বের সঙ্গে গ্রহণ করেন।

খোয়াই থানার পুলিশ সদস্যদের সহযোগিতায় দীপেন দেবনাথকে তার বাড়ি থেকে উদ্ধার করা হয়। পরবর্তীতে আদালতের নির্দেশ অনুযায়ী তার যথাযথ

 চিকিৎসার ব্যবস্থা করতে তাকে আগরতলার নরসিংগড়স্থিত মানসিক স্বাস্থ্য চিকিৎসাকেন্দ্রে পাঠানো হয়।আইনসেবা কর্তৃপক্ষের এই উদ্যোগে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

Also Read অ্যাসেম্বলি অব জার্নালিস্ট এর উদ্যোগে মেগা রক্তদান শিবির ও প্রবীণ নাগরিকদের স্বাস্থ্য পরীক্ষা অ্যাসেম্বলি অব জার্নালিস্ট এর উদ্যোগে মেগা রক্তদান শিবির ও প্রবীণ নাগরিকদের স্বাস্থ্য পরীক্ষা

 একই সঙ্গে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিদের প্রতি সহানুভূতিশীল হয়ে তাদের যথাযথ চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করার প্রয়োজনীয়তার কথাও উঠে এসেছে।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram