BREAKING :
(1) ঝাড়খণ্ডে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলনে অশান্তির ঘটনায় এফআইআর! পুলিশের নিশানায় ৩০০ জন ‘অজ্ঞাতপরিচয়’ (2) অস্পৃশ্যতা-বিতর্কে বাদল অধিবেশনের শেষ দিনে উত্তপ্ত হল রাজ্যসভা। বিজেপির বিরুদ্ধে অস্পৃশ্যতাকে প্রশ্রয় দেওয়ার অভিযোগ তুললেন স্বয়ং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে। (3) তারেকের ভারত সফর নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, জানাল ঢাকা! দিল নয়াদিল্লিকে বার্তাও

উদয়পুর মহকুমা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ৮০ তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়

উদয়পুর মহকুমা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ৮০ তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়

নিজস্ব প্রতিনিধি , উদয়পুর : 


উদয়পুর মহকুমা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ৮০ তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় শনিবার সকাল  ৯ টায় ।

 এদিন যথাযোগ্য মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন করেন মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায় ।

এছাড়া ছিলেন উদয়পুর মহকুমা শাসক ত্রিদিব সরকার , বিশিষ্ট সমাজসেবী মুকুল দেবরায় ও মহকুমা শাসকের অফিসের সমস্ত অফিসারগণ।

Must Read যাত্রাপুর থানার বড়সড় সাফল্য,মাটির নিচে ১১টি ড্রাম থেকে উদ্ধার ৭৯৪ কেজি শুকনো গাঁজা। যাত্রাপুর থানার বড়সড় সাফল্য,মাটির নিচে ১১টি ড্রাম থেকে উদ্ধার ৭৯৪ কেজি শুকনো গাঁজা।

 এদিন প্রথমে কুচকাওয়াজ অভিবাদন গ্রহণ করেন বিধায়ক অভিষেক দেবরায়। জাতীয় সংগীতের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

বিধায়ক অভিষেক দেবরায় উদয়পুর মহকুমা বাসীদের উদ্দেশ্যে ভাষণ রাখতে গিয়ে বলেন , অসংখ্য বীর শহীদের রক্তক্ষয়ী সংগ্রাম আর আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা আমাদের পরমপ্রাপ্তি।

তাদের স্বপ্নের এক শক্তিশালী, আত্মনির্ভর ও বিকশিত ভারত গড়ার লক্ষ্য , দেশের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদির দূরদর্শী নেতৃত্বে দেশ আজ এক দৃঢ়প্রত্যয়ে এগিয়ে চলেছে।

স্বাধীনতা দিবসের এই শুভক্ষণে মহকুমা শাসকের অফিসের সমস্ত কর্মচারী থেকে শুরু করে আরক্ষা প্রশাসন ও মহকুমবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন অভিষেক দেবরায় ।

Also Read কচুর লতি চাষে কল্যাণপুরে বহু কৃষকের মুখে হাসি কচুর লতি চাষে কল্যাণপুরে বহু কৃষকের মুখে হাসি

এদিন বিভিন্ন দেশাত্মবোধক গান থেকে শুরু করে নৃত্য পরিবেশিত হয় মহকুমা শাসকের অফিসে। পাশাপাশি আলোক মালায় সুসজ্জিত হয় গোটা অফিস চত্বর ।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram