BREAKING :
(1) ভোটার তালিকায় নতুন প্রজন্মের নাম তুলতে ইচ্ছাকৃত ভাবে দেরি? অভিযোগ জ্ঞানেশের বিরুদ্ধে! জবাব দিল নির্বাচন কমিশন (2) অশান্তির আগুন কিছুতেই নিভছে না মণিপুরে। নতুন করে হিংসা এবং প্রাণহানির ঘটনার মধ্যেই শুক্রবার মণিপুরে ‘সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন’ বা ‘আফস্পা’-র (আর্মড ফোর্সেস স্পেশ্যাল পাওয়ার অ্যাক্ট) মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। (3) বালোচিস্তানে অনুপ্রবেশের চেষ্টা, পাক সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিহত একাধিক আফগান তালিবান

জরাজীর্ণ অবকাঠামোয় পাঠদান ব্যাহত, সংস্কারের দাবি অর্জুন প্রসাদ রোয়াজা পাড়া এস বি স্কুলে

জরাজীর্ণ অবকাঠামোয় পাঠদান ব্যাহত, সংস্কারের দাবি অর্জুন প্রসাদ রোয়াজা পাড়া এস বি স্কুলে

নিজস্ব প্রতিনিধি ,শান্তির বাজার :  

জরাজীর্ণ অবকাঠামোয় পাঠদান ব্যাহত, সংস্কারের দাবি অর্জুন প্রসাদ রোয়াজা পাড়া এস বি স্কুলে

দক্ষিণ ত্রিপুরার পোয়াংবাড়ি ব্লকের গোলসিংপাড়া গ্রামের অর্জুন প্রসাদ রোয়াজা পাড়া এস বি স্কুলে দীর্ঘদিন ধরে অবকাঠামোগত নানা সমস্যায় ভুগছেন শিক্ষক-শিক্ষার্থীরা।.

 বিদ্যালয়ের চারপাশের বাউন্ডারি ওয়াল নেই। এছাড়াও স্কুল ভবনের টিনের ছাউনি নষ্ট হয়ে যাওয়ায় বর্ষাকালে শ্রেণিকক্ষে বৃষ্টির পানি পড়ে পাঠদান ব্যাহত হচ্ছে।

Must Read ধজ্জ্বনগরে নতুন অধ্যায়ের সূচনা, নার্সিং শিক্ষাকে ঘিরে বড় উদ্যোগে উপস্থিত অর্থমন্ত্রী ধজ্জ্বনগরে নতুন অধ্যায়ের সূচনা, নার্সিং শিক্ষাকে ঘিরে বড় উদ্যোগে উপস্থিত অর্থমন্ত্রী


স্থানীয়দের অভিযোগ, বহুবার বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরের নজরে আনা হলেও এখনও পর্যন্ত স্থায়ী কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশে পড়াশোনার স্বার্থে দ্রুত বাউন্ডারি ওয়াল নির্মাণ এবং ক্ষতিগ্রস্ত টিন পরিবর্তনের দাবি জানিয়েছেন অভিভাবক ও এলাকাবাসী।

 তাঁদের মতে, অবিলম্বে সংস্কারকাজ শুরু না হলে বর্ষার সময় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে।


এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram