BREAKING :
(1) ভোটার তালিকায় নতুন প্রজন্মের নাম তুলতে ইচ্ছাকৃত ভাবে দেরি? অভিযোগ জ্ঞানেশের বিরুদ্ধে! জবাব দিল নির্বাচন কমিশন (2) অশান্তির আগুন কিছুতেই নিভছে না মণিপুরে। নতুন করে হিংসা এবং প্রাণহানির ঘটনার মধ্যেই শুক্রবার মণিপুরে ‘সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন’ বা ‘আফস্পা’-র (আর্মড ফোর্সেস স্পেশ্যাল পাওয়ার অ্যাক্ট) মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। (3) বালোচিস্তানে অনুপ্রবেশের চেষ্টা, পাক সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিহত একাধিক আফগান তালিবান

দেশীয় পণ্য ও পরিবেশ রক্ষার লড়াইয়ে স্বদেশী জাগরণ মঞ্চ, জুন মাসে উদয়পুরে বড় কর্মসূচি ।

দেশীয় পণ্য ও পরিবেশ রক্ষার লড়াইয়ে স্বদেশী জাগরণ মঞ্চ, জুন মাসে উদয়পুরে বড় কর্মসূচি ।

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর:


দেশ গঠন এবং আত্মনির্ভরতার বার্তা নিয়ে সাধারণ মানুষের দ্বারে দ্বারে পৌঁছানোর এক অভিনব উদ্যোগ গ্রহণ করল স্বদেশী জাগরণ মঞ্চ।

 রবিবার উদয়পুরস্থিত বিএমএস কার্যালয়ের কনফারেন্স হলে সংগঠনের গোমতী জেলা শাখার পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।

এই সাংবাদিক সম্মেলনের উপস্থিত ছিলেন স্বদেশী জাগরণ মঞ্চের গোমতী জেলার সংযোজক গৌতম চক্রবর্তী, সহ-সংযোজক নিরুপম সাহা এবং বিভাগ সংগঠক সৈকত ভৌমিক, কার্যকরী সদস্য পবিত্র দাস সহ সংগঠনের অন্যান্য নেতৃত্ব ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Must Read ভোটের মাঝেই মাতাবাড়িতে পরিস্থিতি উত্তপ্ত, আক্রান্ত জেলা পুলিশ সুপার! ঘটনাস্থল থেকে হাসপাতালে ছুটোছুটি ভোটের মাঝেই মাতাবাড়িতে পরিস্থিতি উত্তপ্ত, আক্রান্ত জেলা পুলিশ সুপার! ঘটনাস্থল থেকে হাসপাতালে ছুটোছুটি


সাংবাদিক সম্মেলনে গোমতী জেলার সংযোজক গৌতম চক্রবর্তী বলেন, আজ আমরা এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি, যেখানে শুধু সরকারের উপর নির্ভর করে বসে থাকলে চলবে না।

দেশ গঠনের পবিত্র দায়িত্ব আমাদের প্রত্যেক নাগরিকের কাঁধে তুলে নিতে হবে।

 তিনি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশ ও সমাজের সার্বিক কল্যাণে যে সাতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর সচেতনতা বৃদ্ধির তাগিদ দিয়েছেন, সেই বার্তাগুলোকেই সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া আজকের এই সাংবাদিক সম্মেলনের মূল উদ্দেশ্য।

এই লক্ষ্যে আগামী এক বছর ধরে সারা ভারতবর্ষের সাথে তাল মিলিয়ে সমগ্র ত্রিপুরা রাজ্য জুড়ে এক ব্যাপক কর্মসূচির পরিকল্পনা নেওয়া হয়েছে।

Also Read বকাফায় ভোট ঘিরে সকাল থেকেই উৎসাহ-উদ্দীপনা, বুথে বুথে দীর্ঘ লাইনের মাঝে কী ঘটল? বকাফায় ভোট ঘিরে সকাল থেকেই উৎসাহ-উদ্দীপনা, বুথে বুথে দীর্ঘ লাইনের মাঝে কী ঘটল?

 মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, ত্রিপুরার প্রতিটি জেলা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং স্থানীয় বাজার এলাকাগুলোতে ‘স্বদেশী সভা’ সংগঠিত করা হবে।

এই জনসভাগুলোর মূল লক্ষ্যই হবে আত্মনির্ভর ভারত গঠন, পরিবেশ রক্ষা, শক্তি সঞ্চয় এবং দৈনন্দিন জীবনে দেশীয় পণ্যের ব্যবহার নিশ্চিত করা।


  সাংবাদিক সম্মেলনের শেষ লগ্নে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়ে জানানো হয়, আগামী ২৭ ও ২৮ জুন উদয়পুরস্থিত পিআরটিআই -এ ত্রিপুরা প্রান্তের এক বিশেষ “বিচার বর্গ” অনুষ্ঠিত হতে চলেছে।

স্বদেশী জাগরণ মঞ্চের পক্ষ থেকে সমাজের সকল স্তরের মানুষের কাছে এই অনুষ্ঠানে সম্মিলিত সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণের সশ্রদ্ধ আহ্বান জানানো হয়েছে।

সংগঠনের নেতৃত্ব দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করেন যে, নাগরিকদের এই ছোট ছোট ইতিবাচক পরিবর্তনের মাধ্যমেই আগামী দিনে একটি বড় জাতীয় পরিবর্তন সম্ভব হবে।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram