BREAKING :
(1) ভোটার তালিকায় নতুন প্রজন্মের নাম তুলতে ইচ্ছাকৃত ভাবে দেরি? অভিযোগ জ্ঞানেশের বিরুদ্ধে! জবাব দিল নির্বাচন কমিশন (2) অশান্তির আগুন কিছুতেই নিভছে না মণিপুরে। নতুন করে হিংসা এবং প্রাণহানির ঘটনার মধ্যেই শুক্রবার মণিপুরে ‘সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন’ বা ‘আফস্পা’-র (আর্মড ফোর্সেস স্পেশ্যাল পাওয়ার অ্যাক্ট) মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। (3) বালোচিস্তানে অনুপ্রবেশের চেষ্টা, পাক সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিহত একাধিক আফগান তালিবান

হঠাৎ বাড়ি ছেড়ে উধাও তরুণ! সন্তানের অপেক্ষায় চোখের জল ফেলছেন মা

হঠাৎ বাড়ি ছেড়ে উধাও তরুণ! সন্তানের অপেক্ষায় চোখের জল ফেলছেন মা

নিজস্ব প্রতিনিধি , মেলাঘর  :

একটি মন খারাপ করা খবর। সামান্য ২০০ টাকার জন্য বাবার ওপর অভিমান করে বাড়ি থেকে নিখোঁজ হয়ে গেল এক মূক ও বধির তরুণ।

গত মঙ্গলবার থেকে নিখোঁজ ১৯ বছর বয়সী ওই তরুণের নাম হৃদয় দাস। বহু খোঁজাখুঁজির পরও ছেলের কোনো সন্ধান না পেয়ে, আজ মেলাঘর থানার দ্বারস্থ হলেন অসহায় বাবা-মা।

থানায় এসে নিখোঁজ ছেলেকে ফিরে পাওয়ার আকুতি জানিয়ে কান্নায় ভেঙে পড়েন এক অসহায় মা।

Must Read ধজ্জ্বনগরে নতুন অধ্যায়ের সূচনা, নার্সিং শিক্ষাকে ঘিরে বড় উদ্যোগে উপস্থিত অর্থমন্ত্রী ধজ্জ্বনগরে নতুন অধ্যায়ের সূচনা, নার্সিং শিক্ষাকে ঘিরে বড় উদ্যোগে উপস্থিত অর্থমন্ত্রী


ঘটনা মেলাঘর থানাধীন খাস চৌমুহনী এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার ১৯ বছরের এই হৃদয় দাস তার মায়ের কাছে আকার-ইঙ্গিতে ২০০ টাকা চেয়েছিল।

কিন্তু অভাব বা অন্য কোনো কারণে তার বাবা উত্তম দাস সেই টাকা দিতে পারেননি। আর তাতেই বাবার ওপর চরম অভিমান করে বসে ছেলেটি। এরপরই পরিবারের সবার অজান্তে বাড়ি থেকে বেরিয়ে যায় সে। তারপর আর বাড়ি ফেরেনি হৃদয়।


​ছেলে কানে শুনতে পায় না এবং কথা বলতেও পারে না। ফলে স্বাভাবিকভাবেই চরম উদ্বেগের মধ্যে দিন কাটছে গোটা পরিবারের। আত্মীয়-স্বজন থেকে শুরু করে সম্ভাব্য সমস্ত জায়গায় খোঁজাখুঁজি করেও ছেলের কোনো হদিস পাননি পিতা-মাতা।

অবশেষে আজ নিরুপায় হয়ে মেলাঘর থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন তারা। থানায় দাঁড়িয়েই সন্তানকে ফিরে পাওয়ার জন্য আকুল কান্না ও প্রার্থনা জানান মা।
প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের কাছেও হাতজোড় করে সাহায্যের আবেদন জানিয়েছে এই অসহায় পরিবারটি।

Also Read অ্যাসেম্বলি অব জার্নালিস্ট এর উদ্যোগে মেগা রক্তদান শিবির ও প্রবীণ নাগরিকদের স্বাস্থ্য পরীক্ষা অ্যাসেম্বলি অব জার্নালিস্ট এর উদ্যোগে মেগা রক্তদান শিবির ও প্রবীণ নাগরিকদের স্বাস্থ্য পরীক্ষা

যদি কোনো সহৃদয় ব্যক্তি এই ছবি বা বর্ণনার তরুণের সন্ধান পেয়ে থাকেন, তবে অবিলম্বে স্থানীয় থানায় যোগাযোগ করুন।

অথবা স্ক্রিনে দেওয়া পরিবারের এই নম্বরে সরাসরি যোগাযোগ করতে পারেন:যোগাযোগের নম্বর: 8798108058 ​আপনার একটি ছোট্ট শেয়ার বা একটু সচেতনতা ফিরিয়ে দিতে পারে এক মায়ের কোল।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram