BREAKING :
(1) ঝাড়খণ্ডে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলনে অশান্তির ঘটনায় এফআইআর! পুলিশের নিশানায় ৩০০ জন ‘অজ্ঞাতপরিচয়’ (2) অস্পৃশ্যতা-বিতর্কে বাদল অধিবেশনের শেষ দিনে উত্তপ্ত হল রাজ্যসভা। বিজেপির বিরুদ্ধে অস্পৃশ্যতাকে প্রশ্রয় দেওয়ার অভিযোগ তুললেন স্বয়ং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে। (3) তারেকের ভারত সফর নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, জানাল ঢাকা! দিল নয়াদিল্লিকে বার্তাও

হঠাৎ অবরুদ্ধ স্কুল! সাব্রুমে ছাত্রছাত্রীদের কড়া আন্দোলনে ছড়াল চাঞ্চল্য, বাড়ছে রহস্য

হঠাৎ অবরুদ্ধ স্কুল! সাব্রুমে ছাত্রছাত্রীদের কড়া আন্দোলনে ছড়াল চাঞ্চল্য, বাড়ছে রহস্য

নিজস্ব প্রতিনিধি , সাব্রুম :


সাব্রুম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের  রাষ্ট্রবাদী শিক্ষক প্রণব দাসের বদলি করার প্রতিবাদে স্কুলে তালা, কমলমতি শিক্ষার্থীদের নিয়ে রাজনীতি  করছে কয়েকজন অভিভাবক ও শিক্ষকরা।

সাব্রুম উচ্চতার মাধ্যমিক বিদ্যালয়টি সাব্রুম শহরের একটি বনেদি স্কুল হিসেবে পরিচিত ছিল একটা সময় আজ সেই ঐতিহ্য হারাতে বসেছে কিছু শিক্ষক ও অভিভাবকদের কারণে। 


যে স্কুল ছিল শিক্ষাঙ্গনের সে স্কুলে আজ পুলিশ পাহারায় স্কুল চালাতে হচ্ছে। এমনই ঘটনা পরিলক্ষিত হয় শনিবার সকাল দশটা নাগাদ   সাব্রুম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে স্কুল গেটে দেখা যায় তালা ঝুলানো। বাইরে দাঁড়িয়ে রয়েছে শিক্ষার্থীরা।

Must Read উদয়পুর মহকুমা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ৮০ তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উদয়পুর মহকুমা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ৮০ তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়

সাথে কিছু  অভিভাবকরাও জানা যায় সাব্রুম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের স্কুল ইনচার্জ প্রণব দাস কে সম্প্রতি একটি ঘটনার পরিপ্রেক্ষিতে শিক্ষা দপ্তর থেকে তাকে সরিয়ে অন্যত্র স্থানান্তরিত করা হয় তার বদলে সেখানে নতুন শিক্ষক নিয়োগ করা হয়।

কিন্তু ওই রাষ্ট্রবাদী শিক্ষক প্রণব দাসের অঙ্গুলী হেলনে কিছু অভিভাবকদের ও কিছু শিক্ষার্থীদের উস্কানি দিয়ে আজ স্কুলের গেটে তালা ঝুলিয়ে দিয়েছে রাষ্ট্রবাদী ওই নেতা বলে এমনটাই গুঞ্জন উঠছে সাব্রুম মহকুমা জুড়ে।


ঘটনার খবর পেয়ে স্কুল চত্ত্বরে উপস্থিত হয় সাব্রুম থানার পুলিশ ও মহকুমার দুইজন ডিসিএম কিন্তু দেখা যায় তারা ছাত্র-ছাত্রীদের বোঝানোর চেষ্টা করলে এক চুনোপুটি বিজেপি নেতা টিংকু মজুমদার উল্টো চড়াও হয় dcm রতন দাস ও ডিসিএম মনোজ প্রভাকর পালের উপর এবং ওই রাষ্ট্রবাদী চুনোপুটি নেতা টিংকু মজুমদার খুব বাজে ব্যবহার করে দুই ডিসিএম এর  সাথে।

পরবর্তী সময়ে ঘটনাস্থলে আরো পুলিশ এবং মহকুমা শাসক ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং স্কুলের পেছনের গেট খুলে শিক্ষকদের প্রথমে প্রবেশ করানো হয় এবং পরবর্তী সময়ে ছাত্র-ছাত্রীদের জানানো হয় যারা যারা ক্লাস করতে ইচ্ছুক তাদের স্কুলে প্রবেশ করার জন্য পেছনের গেট দিয়ে।

Also Read যাত্রাপুর থানার বড়সড় সাফল্য,মাটির নিচে ১১টি ড্রাম থেকে উদ্ধার ৭৯৪ কেজি শুকনো গাঁজা। যাত্রাপুর থানার বড়সড় সাফল্য,মাটির নিচে ১১টি ড্রাম থেকে উদ্ধার ৭৯৪ কেজি শুকনো গাঁজা।

সেই মোতাবেক এক এক করে দেখা যায় কোমলমতি ছাত্র-ছাত্রীরা স্কুলের ক্লাস রুমে উপস্থিত হয় এবং স্কুলের পঠন পাঠানো শুরু হয়।

বাইরে দাঁড়িয়ে থাকা কয়েকজন অভিভাবক পরবর্তী সময়ে এই আন্দোলনের পাশে আর কেউ না থাকায় চুপিসরে চাবি রেখে চলে যায় এবং পরবর্তী সময়ে মহকুমা প্রশাসন এবং পুলিশ চাবি নিয়ে স্কুলের প্রধান গেইটের তালা খুলে দেয়।


জানা যায় শিক্ষা দপ্তর থেকে নির্দেশ দেওয়া হয়েছে ওই রাষ্ট্রবাদী শিক্ষক প্রণব দাসকে যে স্কুলে ট্রান্সফার করা হয়েছে সেখানে তার দায়িত্ব পালন করার জন্য

এবং মহকুমা শাসক আদেশ দিয়েছেন dcm এর সাথে যারা অসভ্য আচরণ করেছেন তার বিরুদ্ধে আইন মোতাবেক ব্যবস্থা গ্ৰহণ সাব্রুম  করার জন্য  থানার ওসিকে নির্দেশ দেন।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram