BREAKING :
(1) ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র ‘চলো সংসদ’ কর্মসূচিতে কোনও অতিরিক্ত বলপ্রয়োগ করা হয়নি। আইনবিরুদ্ধ কোনও কাজও করেনি বাহিনী। সুপ্রিম কোর্টে জমা দেওয়া হলফনামায় এমনটাই জানাল দিল্লি পুলিশ। (2) সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘভাতা (ডিএ)-র ৬৫ শতাংশ ইতিমধ্যে দেওয়া হয়ে গিয়েছে। মঙ্গলবার সুপ্রিম কোর্টে এমনটাই জানাল রাজ্য। যদিও রাজ্যের সরকারি কর্মীদের একাংশের দাবি, অনেকেই এখনও ডিএ-র টাকা পাননি। (3) রামমন্দিরের প্রণামী চুরিতে জড়িত নন! ট্রাস্টের পদত্যাগী কর্তা চম্পতকে ক্লিনচিট দিল উত্তরপ্রদেশ সরকারের সিট

সাব্রুমে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, আত্মহত্যার দাবিকে ঘিরে তীব্র প্রশ্ন

সাব্রুমে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, আত্মহত্যার দাবিকে ঘিরে তীব্র প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি , সাব্রুম  :-

সাব্রুমে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, আত্মহত্যার দাবিকে ঘিরে তীব্র প্রশ্ন সাব্রুম মহকুমার পূর্ব হরিণা ২ নম্বর ওয়ার্ডে গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে

 কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতা রঞ্জিত সূত্রধরের স্ত্রী বলে জানা গেছে। পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, গতকাল রাতে স্বামী-স্ত্রী একই ঘরে ঘুমিয়ে ছিলেন।

সকাল সাড়ে ৮টা নাগাদ রঞ্জিত সূত্রধর ঘুম থেকে উঠে দেখতে পান, পাশের একটি ঘরে তাঁর স্ত্রী আগুনে পুড়ে পড়ে রয়েছেন। স্বামীর দাবি, তাঁর স্ত্রী আত্মহত্যা করেছেন।

Must Read হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি নাগরিকরা, রাধাকিশোরপুর থানার এই উদ্যোগে বাড়ল আস্থা হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি নাগরিকরা, রাধাকিশোরপুর থানার এই উদ্যোগে বাড়ল আস্থা


কিন্তু এই দাবিকে ঘিরেই উঠছে একাধিক গুরুতর প্রশ্ন। একই বাড়ির পাশের ঘরে এমন ঘটনা ঘটল, অথচ স্বামী কীভাবে বিষয়টি টের পেলেন না?

 আগুন লাগার সময় কোনো ধোঁয়া, গন্ধ, শব্দ বা অন্য কোনো অস্বাভাবিক পরিস্থিতি তাঁর নজরে এল না কেন?

যদি ঘটনাটি আত্মহত্যাই হয়ে থাকে, তাহলে ঘটনার প্রকৃত পরিস্থিতি কী ছিল? এসব প্রশ্নের উত্তর না মেলা পর্যন্ত ঘটনাটিকে নিছক আত্মহত্যা বলে

মেনে নেওয়া নিয়ে স্বাভাবিকভাবেই সংশয় তৈরি হয়েছে। তবে কোনো ব্যক্তি বা পরিবারের বিরুদ্ধে সরাসরি অভিযোগ করার আগে পুলিশি তদন্ত ও ময়নাতদন্তের রিপোর্ট সামনে আসা জরুরি।

Also Read মেলাঘর পৌরসভার বিভিন্ন এলাকার রাস্তাঘাট মহা বিপদজ্জনক । ক্ষোভে ফুঁসছেন নাগরিকরা । মেলাঘর পৌরসভার বিভিন্ন এলাকার রাস্তাঘাট মহা বিপদজ্জনক । ক্ষোভে ফুঁসছেন নাগরিকরা ।


ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত, ফরেনসিক পরীক্ষা এবং ময়নাতদন্তের রিপোর্টের মাধ্যমে প্রকৃত সত্য সামনে আসুক—এটাই এখন স্থানীয়দের দাবি।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram