BREAKING :
(1) ঝাড়খণ্ডে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলনে অশান্তির ঘটনায় এফআইআর! পুলিশের নিশানায় ৩০০ জন ‘অজ্ঞাতপরিচয়’ (2) অস্পৃশ্যতা-বিতর্কে বাদল অধিবেশনের শেষ দিনে উত্তপ্ত হল রাজ্যসভা। বিজেপির বিরুদ্ধে অস্পৃশ্যতাকে প্রশ্রয় দেওয়ার অভিযোগ তুললেন স্বয়ং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে। (3) তারেকের ভারত সফর নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, জানাল ঢাকা! দিল নয়াদিল্লিকে বার্তাও

তীব্র গরমে নাজেহাল ছাত্রছাত্রীরা, মাতাবাড়ি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের পরিকাঠামো নিয়ে ক্ষোভ

তীব্র গরমে নাজেহাল ছাত্রছাত্রীরা, মাতাবাড়ি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের পরিকাঠামো নিয়ে ক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, মাতাবাড়ি:

রাজ্যে যখন গ্রীষ্মের দাবদাহ শুরু হয়েছে, তখন মাতাবাড়ি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের জরাজীর্ণ দশা নিয়ে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে অভিভাবক ও পড়ুয়াদের মধ্যে।

 একদিকে সূর্যের প্রখর তাপ, অন্যদিকে বিদ্যালয়ের প্রতিটি শ্রেণিকক্ষের বিকল বৈদ্যুতিক পাখা— এই দুইয়ের সাঁড়াশি চাপে নাভিশ্বাস ওঠার জোগাড় কোমলমতি ছাত্রছাত্রীদের।

অভিযোগ উঠেছে, দীর্ঘ দিন ধরে বিদ্যালয়ের বৈদ্যুতিক পাখাগুলি অকেজো হয়ে পড়ে থাকলেও সেগুলি মেরামতের কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

Must Read উদয়পুর মহকুমা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ৮০ তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উদয়পুর মহকুমা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ৮০ তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়

অনেক ক্ষেত্রে পাখা থাকলেও তা চলার অযোগ্য। ফলে এই দুঃসহ গরমে দীর্ঘক্ষণ বদ্ধ শ্রেণিকক্ষে বসে পঠনপাঠন চালানো অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। অনেক পড়ুয়া অসুস্থ হয়ে পড়ার আশঙ্কায় রয়েছে। 

সবচেয়ে উদ্বেগের বিষয় হলো কর্তৃপক্ষের উদাসীনতা। অভিযোগ উঠেছে যে, বিদ্যালয়ের এই বেহাল দশা নিয়ে প্রধান শিক্ষক কিংবা অন্যান্য শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে নূন্যতম হেলদোল নেই।

 একইভাবে স্কুল ম্যানেজমেন্ট কমিটির (SMC) ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

স্থানীয়দের দাবি, বিদ্যালয় পরিদর্শনে গিয়ে উন্নয়নমূলক পদক্ষেপ নেওয়ার যে দায়িত্ব কমিটির ওপর ছিল, তা তারা পালন করছে না।

Also Read যাত্রাপুর থানার বড়সড় সাফল্য,মাটির নিচে ১১টি ড্রাম থেকে উদ্ধার ৭৯৪ কেজি শুকনো গাঁজা। যাত্রাপুর থানার বড়সড় সাফল্য,মাটির নিচে ১১টি ড্রাম থেকে উদ্ধার ৭৯৪ কেজি শুকনো গাঁজা।

অভিভাবকদের দাবি, অবিলম্বে বিদ্যালয়ের বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করে বিকল পাখাগুলি মেরামত বা পরিবর্তন করা হোক।

অন্যথায় ছাত্রছাত্রীদের স্বার্থে তারা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন। এখন দেখার, এই প্রতিবেদন প্রকাশের পর ঘুম ভাঙে কি না শিক্ষা দপ্তর ও বিদ্যালয় কর্তৃপক্ষের।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram