BREAKING :
(1) ঝাড়খণ্ডে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলনে অশান্তির ঘটনায় এফআইআর! পুলিশের নিশানায় ৩০০ জন ‘অজ্ঞাতপরিচয়’ (2) অস্পৃশ্যতা-বিতর্কে বাদল অধিবেশনের শেষ দিনে উত্তপ্ত হল রাজ্যসভা। বিজেপির বিরুদ্ধে অস্পৃশ্যতাকে প্রশ্রয় দেওয়ার অভিযোগ তুললেন স্বয়ং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে। (3) তারেকের ভারত সফর নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, জানাল ঢাকা! দিল নয়াদিল্লিকে বার্তাও

মৌন আন্দোলনে সামিল হলেন ছাত্র-ছাত্রীরা।

মৌন আন্দোলনে সামিল হলেন ছাত্র-ছাত্রীরা।

উদয়পুর প্রতিনিধি 

বৃহস্পতিবার নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ে দীর্ঘদিনের একাধিক শিক্ষাগত ও প্রশাসনিক সমস্যার প্রতিবাদে মৌন আন্দোলনে সামিল হলেন ছাত্র-ছাত্রীরা।

অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি) মহাবিদ্যালয় শাখার উদ্যোগে এদিন কলেজ ক্যাম্পাসে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

ছাত্র-ছাত্রীদের অভিযোগ, একাধিক গুরুতর সমস্যার কারণে তাদের শিক্ষাজীবন অনিশ্চয়তার মুখে পড়েছে। বিশেষ করে পরীক্ষায় সন্তোষজনকভাবে অংশগ্রহণ করার পরেও ফলাফলে বারবার একই বিষয়ে “ব্যাক” দেখানো হচ্ছে।

Must Read যাত্রাপুর থানার বড়সড় সাফল্য,মাটির নিচে ১১টি ড্রাম থেকে উদ্ধার ৭৯৪ কেজি শুকনো গাঁজা। যাত্রাপুর থানার বড়সড় সাফল্য,মাটির নিচে ১১টি ড্রাম থেকে উদ্ধার ৭৯৪ কেজি শুকনো গাঁজা।

এমনকি অনেক ক্ষেত্রে পরীক্ষায় উপস্থিত থাকা সত্ত্বেও ফলাফলে “অনুপস্থিত” দেখানো হচ্ছে, যা শিক্ষার্থীদের ভবিষ্যতের উপর মারাত্মক প্রভাব ফেলছে।

এছাড়াও প্রশাসনিক সমন্বয়ের অভাব নিয়েও তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন আন্দোলনরত পড়ুয়ারা।

তাদের বক্তব্য, কোনো সমস্যা নিয়ে কলেজ কর্তৃপক্ষের কাছে গেলে দায় চাপানো হয় বিশ্ববিদ্যালয়ের উপর, আবার বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করলে কলেজ প্রশাসনের দিকে দোষারোপ করা হয়। 

এই দায় এড়ানোর প্রবণতার ফলে সাধারণ ছাত্র-ছাত্রীরা চরম হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ।

Also Read কচুর লতি চাষে কল্যাণপুরে বহু কৃষকের মুখে হাসি কচুর লতি চাষে কল্যাণপুরে বহু কৃষকের মুখে হাসি

আরও জানা যায়, বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে সময়মতো এবং সঠিকভাবে ফলাফল প্রকাশ না হওয়ায় বিভ্রান্তি তৈরি হচ্ছে।

বর্তমানে দ্বিতীয়, চতুর্থ ও ষষ্ঠ সেমিস্টারের বহু ছাত্র-ছাত্রী বিভিন্ন কারিগরি ও প্রশাসনিক সমস্যার কারণে ফর্ম ফিল-আপ করতে পারছেন না, যা তাদের শিক্ষাজীবনের জন্য বড় ধরনের সংকট তৈরি করেছে।


এই সমস্ত সমস্যার প্রেক্ষিতে গত ১৪ই মে কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের আশ্বাস দিয়েছিল যে আগামী ১৫ দিনের মধ্যে সমস্যাগুলির সমাধান করা হবে।

 তবে নির্ধারিত সময়সীমা অতিক্রান্ত হলেও কোনো কার্যকর সমাধান না হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন ছাত্র-ছাত্রীরা।


এদিন প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে পড়ুয়ারা মুখে কালো কাপড় বেঁধে এবং নীরবে বসে মৌন আন্দোলন প্রদর্শন করেন।

আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়েছেন, দ্রুত সমস্যার সমাধান না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে নামতে বাধ্য হবেন তারা।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram