BREAKING :
(1) ভোটার তালিকায় নতুন প্রজন্মের নাম তুলতে ইচ্ছাকৃত ভাবে দেরি? অভিযোগ জ্ঞানেশের বিরুদ্ধে! জবাব দিল নির্বাচন কমিশন (2) অশান্তির আগুন কিছুতেই নিভছে না মণিপুরে। নতুন করে হিংসা এবং প্রাণহানির ঘটনার মধ্যেই শুক্রবার মণিপুরে ‘সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন’ বা ‘আফস্পা’-র (আর্মড ফোর্সেস স্পেশ্যাল পাওয়ার অ্যাক্ট) মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। (3) বালোচিস্তানে অনুপ্রবেশের চেষ্টা, পাক সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিহত একাধিক আফগান তালিবান

ঘনবসতি এলাকায় চলছে ক্রাসার মেশিন সহ পাথর লোডিং ও আনলোডিং এর কাজ। বিপর্যস্ত জনজীবন।

ঘনবসতি এলাকায় চলছে ক্রাসার মেশিন সহ পাথর লোডিং ও আনলোডিং এর কাজ। বিপর্যস্ত জনজীবন।

নিজস্ব প্রতিনিধি,  চুরাইবাড়ি ১৬ জুন :--

 পাথর বোঝাই ডাম্পার গাড়ির বাড়বাড়ন্তে অতিষ্ঠ বাড়ি ঘরের মানুষ জন। দিনরাত একই ভাবে বাড়ি ঘরের পাশে পাথর বোঝাই ও খালি করার কাজ চলছে।

 উল্লেখ্য চুরাইবাড়ি এলাকায় জাতীয় সড়কের দুধারে পাথর ভাঙ্গার মেশিন গুলো বসানো হলেও ইদানিংকালে কদমতলা-চুরাইবাড়ির মেইন সড়কের দুপাশে চলছে ক্রাসার মেশিন বানানো সহ পাথর লোডিং ও আনলোডিং এর কাজ।

 আর ওইসব এলাকায় একেবারে ঘনবসতি রয়েছে। স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীরা সকাল থেকে স্কুলে যাওয়া আসা সহ রাত্রিবেলা পড়াশোনা করতে প্রচন্ড সমস্যার সম্মুখীন হচ্ছে।

Must Read ধজ্জ্বনগরে নতুন অধ্যায়ের সূচনা, নার্সিং শিক্ষাকে ঘিরে বড় উদ্যোগে উপস্থিত অর্থমন্ত্রী ধজ্জ্বনগরে নতুন অধ্যায়ের সূচনা, নার্সিং শিক্ষাকে ঘিরে বড় উদ্যোগে উপস্থিত অর্থমন্ত্রী

এত গ্রামবাসীরা একাধিকবার চুরাইবাড়ি থানা সহ জেলা শাসকের নিকট লিখিত অভিযোগ করেও কোন সুরাহা পাননি বলে জানান তারা। দেখা যায় প্রতিদিন রাতের বেলা দয়ানন্দ আশ্রমের সাইনবোর্ড সংলগ্ন রাস্তার উপর ১২/১৪ চাকার ডাম্পার গাড়ি আলো বন্ধ করে দাঁড়িয়ে পাথর লোডিং করা হয়।

 এতে এই সড়কে চলাচল করা অন্যান্য গাড়িগুলিরও দুর্ঘটনার ঝুঁকি থেকে যাচ্ছে। তাছাড়া পাথর লোডিং ও আনলোডিং এর বিকট শব্দে আশপাশের মানুষজনও বিরক্ত হয়ে পড়ছেন।

ছাত্র-ছাত্রীদের পড়াশোনায়ও ঘটছে ব্যাঘাত। এমতাবস্থায় গ্রামবাসীরা পরিত্রাণের উপায় চেয়ে একাধিকবার প্রশাসনের দ্বারস্থ হয়েও হচ্ছে না কাজের কাজ।

এতে তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, জনবসতি এলাকা থেকে পাথরের ব্যবসা অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার জন্য।

Also Read অ্যাসেম্বলি অব জার্নালিস্ট এর উদ্যোগে মেগা রক্তদান শিবির ও প্রবীণ নাগরিকদের স্বাস্থ্য পরীক্ষা অ্যাসেম্বলি অব জার্নালিস্ট এর উদ্যোগে মেগা রক্তদান শিবির ও প্রবীণ নাগরিকদের স্বাস্থ্য পরীক্ষা
Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram