BREAKING :
(1) ‘স্ক্রিপ্ট বা টেলিপ্রম্পটার ছাড়াই উত্তর দিতে চেষ্টা করব’, ইনস্টাগ্রামে তরুণদের কাছে প্রশ্ন চেয়ে মোদীকে খোঁচা রাহুলের (2) ‘আমার ইনস্টা অ্যাকাউন্ট নিয়ন্ত্রণ করা হচ্ছে’! অভিযোগ কেজরীর! মেটাকে পরামর্শ দিলেন, ‘প্রধানমন্ত্রীর কাছে এতটা মাথা না-নোয়ানোর’ (3) সৌদির সহযোগী ইয়েমেনের সেনাঘাঁটি ইরান সমর্থিত হুথির নিশানায়, নিহত অন্তত ৩০, আহত অর্ধশতাধিক

অবহেলায় বেহাল ঝুলন্ত স্টিল ফুটব্রিজ।স্টিলের পাতজুড়ে বড় বড় গর্ত,বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা,আতঙ্কে পথচারীরা।

অবহেলায় বেহাল ঝুলন্ত স্টিল ফুটব্রিজ।স্টিলের পাতজুড়ে বড় বড় গর্ত,বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা,আতঙ্কে পথচারীরা।

নিজস্ব প্রতিনিধি , সোনামুড়া :

অবহেলা আর দীর্ঘদিনের সংস্কারের অভাবে ক্রমেই বিপজ্জনক হয়ে উঠছে মেলাঘর থেকে তেলকাজলা যাওয়ার ঝুলন্ত স্টিল ফুটব্রিজ।

সেতুর বিভিন্ন অংশের স্টিলের পাত নষ্ট হয়ে তৈরি হয়েছে বড় বড় গর্ত। আর সেই গর্ত পেরিয়েই প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন সাধারণ মানুষ।


গোমতী নদীর দক্ষিণ পাড়ের পাঁচটি পঞ্চায়েত এলাকার মানুষের যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ এই সেতুটি এখন কার্যত আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে।

Must Read মানুষের পুষ্টি ,নিরাপত্তা কৃষকের আয় ,বৃদ্ধি ও কর্মসংস্থানের প্রসার মানুষের পুষ্টি ,নিরাপত্তা কৃষকের আয় ,বৃদ্ধি ও কর্মসংস্থানের প্রসার

সামান্য অসাবধানতা কিংবা পা পিছলে গেলেই ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা। স্থানীয়দের দাবি, ইতিমধ্যেই ছোটখাটো দুর্ঘটনাও ঘটেছে এই সেতুটিতে।

সবচেয়ে বড় প্রশ্ন,এক মাস আগে বিভিন্ন সংবাদমাধ্যমে সেতুটির বেহাল দশার চিত্র তুলে ধরা হলেও এখনও কেন সংস্কারের উদ্যোগ চোখে পড়ছে না?

 দিনের পর দিন সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আরও বিপজ্জনক হয়ে উঠছে সেতুটির পরিস্থিতি।
জানা যায়, ২০১৩সালে তৎকালীন মুখ্যমন্ত্রী মানিক সরকার তেলকাজলা যাওয়ার এই ঝুলন্ত সেতুটির উদ্বোধন করেছিলেন।

সময়ের সঙ্গে সেতুটির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হলেও নিয়মিত সংস্কার জন্য এখন তা বড়সড় দুর্ঘটনার আশঙ্কা তৈরি করছে।

Also Read দীর্ঘদিনের দাবি এবার পূরণের পথে, ফুলকুমারীতে ভূমি পূজায় বড় বার্তা বিধায়কের দীর্ঘদিনের দাবি এবার পূরণের পথে, ফুলকুমারীতে ভূমি পূজায় বড় বার্তা বিধায়কের


স্থানীয়দের অভিযোগ, সমস্যাটি নতুন নয়। দীর্ঘদিন ধরেই সেতুর বিভিন্ন অংশে ক্ষয়ক্ষতি দেখা দিয়েছে।

 বিষয়টি সংবাদমাধ্যমে তুলে ধরার পরও এক মাস পেরিয়ে গেলেও সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে কার্যকর কোনো উদ্যোগ দেখা যায়নি।

এখন প্রশ্ন উঠছে বড় কোনো দুর্ঘটনা ঘটার পরই কি নড়েচড়ে বসবে সংশ্লিষ্ট দপ্তর, নাকি তার আগেই এই ঝুঁকিপূর্ণ সেতুটির সংস্কারে নেওয়া হবে কার্যকর পদক্ষেপ।


সাধারণ মানুষের দাবি দ্রুত সেতুটি পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত অংশগুলো সংস্কার করা হোক এবং পথচারীদের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram