BREAKING :
(1) ভোটার তালিকায় নতুন প্রজন্মের নাম তুলতে ইচ্ছাকৃত ভাবে দেরি? অভিযোগ জ্ঞানেশের বিরুদ্ধে! জবাব দিল নির্বাচন কমিশন (2) অশান্তির আগুন কিছুতেই নিভছে না মণিপুরে। নতুন করে হিংসা এবং প্রাণহানির ঘটনার মধ্যেই শুক্রবার মণিপুরে ‘সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন’ বা ‘আফস্পা’-র (আর্মড ফোর্সেস স্পেশ্যাল পাওয়ার অ্যাক্ট) মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। (3) বালোচিস্তানে অনুপ্রবেশের চেষ্টা, পাক সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিহত একাধিক আফগান তালিবান

বাবার স্মৃতিবিজড়িত বাইক চুরি: দিশেহারা রূপক বড়ুয়া।

বাবার স্মৃতিবিজড়িত বাইক চুরি: দিশেহারা রূপক বড়ুয়া।

নিজস্ব প্রতিনিধি ,শান্তির বাজার : 

বাবার স্মৃতিবিজড়িত বাইক চুরি: দিশেহারা রূপক বড়ুয়া।   বাবার মৃত্যুর পর রেখে যাওয়া একমাত্র সম্বল—কলেজে যাতায়াতের বাইকটি হারিয়ে এখন দিশেহারা রূপক বড়ুয়া।

 দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজারের লাউগাং বড়ুয়া পাড়া এলাকায় শনিবার গভীর রাতে একদল দুষ্কৃতী তার বাইকটি চুরি করে নিয়ে যায়।

জানা যায়, রূপকের বাবা প্রয়াত অসীম বড়ুয়া তার মৃত্যুর আগে রূপককে কলেজে যাতায়াতের সুবিধার্থে শখ করে এই বাইকটি কিনে দিয়েছিলেন।

Must Read সরকারি অর্থে তৈরী সড়কের ভগ্ন দশা ও অতিরিক্ত ভারী যান চলাচলে বিপদের আশঙ্কা সাব্রুম-বৈষ্ণবপুর সড়কে ৮ টনের সেতুতে ১৫ সরকারি অর্থে তৈরী সড়কের ভগ্ন দশা ও অতিরিক্ত ভারী যান চলাচলে বিপদের আশঙ্কা সাব্রুম-বৈষ্ণবপুর সড়কে ৮ টনের সেতুতে ১৫

বাবার সেই শেষ স্মৃতিটুকু হারিয়ে রূপক এখন মানসিকভাবে ভেঙে পড়েছে। একদিকে বাবার স্মৃতি হারানো, অন্যদিকে কলেজের পড়াশোনার পাশাপাশি শ্রমের টাকায় সংসার চালানো রূপকের জন্য এই ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক হয়ে দাঁড়িয়েছে।

ঘটনা প্রসঙ্গে রূপক বড়ুয়া জানান, শনিবার রাতে বাইকটি বাড়ির বারান্দায় লক করে রাখা ছিল। কিন্তু ভোরবেলা ঘুম থেকে উঠে দেখেন বাইকটি আর সেখানে নেই।

চুরি যাওয়া বাইকটির নম্বর হলো TR08F6492. এই ঘটনায় রূপক বড়ুয়া শান্তিরবাজার থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

 পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

Also Read পোষণ মাহের মঞ্চে ব্রাত্য সংবাদমাধ্যম, অন্ধকারে রেখে পুষ্টির আলো ছড়ানোর আজব উদ্যোগ দক্ষিণ জেলায় পোষণ মাহের মঞ্চে ব্রাত্য সংবাদমাধ্যম, অন্ধকারে রেখে পুষ্টির আলো ছড়ানোর আজব উদ্যোগ দক্ষিণ জেলায়

রূপক বড়ুয়ার আকুল আবেদন, কেউ যদি বাইকটির সন্ধান পান, তবে যেন দ্রুত স্থানীয় থানায় যোগাযোগ করেন।

 স্থানীয় বাসিন্দারা এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এবং দ্রুত দুষ্কৃতীদের গ্রেফতার ও বাইকটি উদ্ধারের দাবি জানিয়েছেন।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram