BREAKING :
(1) ঝাড়খণ্ডে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলনে অশান্তির ঘটনায় এফআইআর! পুলিশের নিশানায় ৩০০ জন ‘অজ্ঞাতপরিচয়’ (2) অস্পৃশ্যতা-বিতর্কে বাদল অধিবেশনের শেষ দিনে উত্তপ্ত হল রাজ্যসভা। বিজেপির বিরুদ্ধে অস্পৃশ্যতাকে প্রশ্রয় দেওয়ার অভিযোগ তুললেন স্বয়ং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে। (3) তারেকের ভারত সফর নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, জানাল ঢাকা! দিল নয়াদিল্লিকে বার্তাও

উদয়পুরের যোগা দিবস অনুষ্ঠান ঘিরে পর্দার আড়ালের ঘটনা নিয়ে জল্পনা ।

উদয়পুরের যোগা দিবস অনুষ্ঠান ঘিরে পর্দার আড়ালের ঘটনা নিয়ে জল্পনা  ।

নিজস্ব প্রতিনিধি , উদয়পুর :

আন্তর্জাতিক যোগা দিবস গোটা দেশের সাথে উদয়পুরে পালিত হয় রবিবার সকাল সাতটা নাগাদ জগন্নাথ দিঘীর উত্তর পাড়ে ।

যোগা দিবসের অনুষ্ঠানে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করে শুভ উদ্বোধন করেন অর্থমন্ত্রী প্রণজিত সিংহ রায়। এছাড়া ছিলেন ,গোমতী জেলার জেলাশাসক ,জিলা সভাধিপতি, জেলার এসপি সহ আরো বিশিষ্টজনেরা ।‌ উদ্বোধনী মঞ্চে ভাষণ শেষে শুরু হয় যোগা কর্মসূচি। ‌

 এই যোগা দিবসে অনুষ্ঠানের সম্প্রচার করার জন্য সংবাদ মাধ্যমকে উদয়পুর তথ্য ও সংস্কৃতি দপ্তর থেকে আমন্ত্রণ জানানো হয়।

Must Read যাত্রাপুর থানার বড়সড় সাফল্য,মাটির নিচে ১১টি ড্রাম থেকে উদ্ধার ৭৯৪ কেজি শুকনো গাঁজা। যাত্রাপুর থানার বড়সড় সাফল্য,মাটির নিচে ১১টি ড্রাম থেকে উদ্ধার ৭৯৪ কেজি শুকনো গাঁজা।

কিন্তু সংবাদ মাধ্যমের কর্মীরা জগন্নাথ দিঘীর উত্তর পাড়ের সংবাদ সংগ্রহ করতে গেলে উদয়পুর তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক টিংকু বিশ্বাসের এক অনীহা সৃষ্টি হয়।

অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত সংবাদ মাধ্যমের একাংশকে কোন ধরনের পানীয় জল খাবার ব্যবস্থাটুকু করতে দেখা যায়নি।

 পাশাপাশি উদয়পুর ক্রীড়া দপ্তরের পক্ষ থেকে কিছু টি-শার্ট দেওয়া হয় অনুষ্ঠানে আসা অতিথি থেকে শুরু করে অধিকাংশ মুখ পরিচিত কয়েকজন লোককে।

সংবাদ মাধ্যমের একাংশ কর্মীকে ব্রাত্য রাখা হয় সব কিছুর দিক থেকে। একটা সময় রাজ্য যখন বামের শাসন ছিল তখন উদয়পুরে তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক টিংকুর আধিপত্য ছিল বিশাল। ২০১৮ সালের সরকারের পরিবর্তন হয়।

Also Read কচুর লতি চাষে কল্যাণপুরে বহু কৃষকের মুখে হাসি কচুর লতি চাষে কল্যাণপুরে বহু কৃষকের মুখে হাসি

তাকে বদলি করে আগরতলা পাঠিয়ে দেওয়া হয়েছে। পরবর্তী সময় এবার নতুন করে আবারো তাকে দেওয়া হয়েছে দপ্তরের দায়িত্ব উদয়পুরে।

উদয়পুরে পা রাখার পর থেকে সংবাদ মাধ্যমের মধ্যে বিভাজন সৃষ্টি করার জন্য উঠে পরে লেগে যায় তথ্য দপ্তরের অধিকর্তা ।

একের পর এক whatsapp এ বিভিন্ন গ্রুপ তৈরি করা হয়। কিভাবে সংবাদ মাধ্যমকে রাজ্য সরকারের বিভিন্ন অনুষ্ঠান থেকে ব্রাত্য রাখা যায়।

 আজকের দিনে যোগা অনুষ্ঠানেও পুরনো রাজনীতির সংস্কার আমদানি করতে ব্যস্ত রয়েছে তথ্য সংস্কৃতি দপ্তর। যে পরিমাণ পানীয় জল আনা হয়েছে তা মাঝপথেই শেষ হয়ে যায়।

 নিজেদের মধ্যেই পানীয় জল সীমাবদ্ধ রেখে দেন দপ্তর। এই ধরনের লজ্জাজনক ঘটনা ঘটলো যোগা দিবসে। একপ্রকার অর্থের হরি লুঠ চললো রবিবার সকালে।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram