BREAKING :
(1) ঝাড়খণ্ডে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলনে অশান্তির ঘটনায় এফআইআর! পুলিশের নিশানায় ৩০০ জন ‘অজ্ঞাতপরিচয়’ (2) অস্পৃশ্যতা-বিতর্কে বাদল অধিবেশনের শেষ দিনে উত্তপ্ত হল রাজ্যসভা। বিজেপির বিরুদ্ধে অস্পৃশ্যতাকে প্রশ্রয় দেওয়ার অভিযোগ তুললেন স্বয়ং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে। (3) তারেকের ভারত সফর নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, জানাল ঢাকা! দিল নয়াদিল্লিকে বার্তাও

ত্রিপুরার গোমতী জেলায় সৌর বিপ্লব: ৫টি স্কুলে সোলার প্ল্যান্ট স্থাপনের উদ্যোগ

ত্রিপুরার গোমতী জেলায় সৌর বিপ্লব: ৫টি স্কুলে সোলার প্ল্যান্ট স্থাপনের উদ্যোগ

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর:

ত্রিপুরার গোমতী জেলার অন্তর্গত ৩২-মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের স্কুলগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা নিশ্চিত করতে এক অনন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

স্থানীয় বিধায়ক অভিষেক দেবরায়-এর ঐকান্তিক প্রচেষ্টায় এবং শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড ও পূর্ণ জ্যোতি ওয়েলফেয়ার সোসাইটি-র যৌথ সহযোগিতায় এলাকার পাঁচটি স্কুলে সৌর বিদ্যুৎ প্রকল্প বসানোর কাজ সম্পন্ন হয়েছে।

স্কুল চলাকালীন হঠাৎ বিদ্যুৎ চলে গেলে ছাত্রছাত্রীদের পড়াশুনায় যে ব্যাঘাত ঘটে, তা দূর করতেই এই উদ্যোগ। জিলা সভাধিপতি দেবল দেবরায় জানান, শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের এই সামাজিক দায়বদ্ধতা মূলক কাজ

Must Read উদয়পুর মহকুমা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ৮০ তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উদয়পুর মহকুমা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ৮০ তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়

আগামী দিনে জেলার আরও বিভিন্ন বিদ্যালয়ে সম্প্রসারিত করা হবে, যাতে প্রতিটি শিক্ষাঙ্গন বিদ্যুতের দিক থেকে স্বয়ংসম্পূর্ণ হয়ে ওঠে।

এই প্রকল্পের অংশ হিসেবে আজ মাতাবাড়ি ইংলিশ মিডিয়াম হাই স্কুলে সৌরশক্তি প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাতাবাড়ি পঞ্চায়েত সমিতি চেয়ারম্যান  শিল্পী দাস , গোমতী জেলা শিক্ষা পরিদর্শক‌ গৌতম মজুমদার ,ত্রিপুরা বিদ্যুৎ নিগম এজিএম নন্দিতা দাস সহ প্রমূখ।

দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিটি সরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান এবং বসতবাড়িতে সৌরশক্তির ব্যবহারের মাধ্যমে বিদ্যুৎ ঘাটতি মেটানোর যে আহ্বান জানিয়েছেন,

Also Read যাত্রাপুর থানার বড়সড় সাফল্য,মাটির নিচে ১১টি ড্রাম থেকে উদ্ধার ৭৯৪ কেজি শুকনো গাঁজা। যাত্রাপুর থানার বড়সড় সাফল্য,মাটির নিচে ১১টি ড্রাম থেকে উদ্ধার ৭৯৪ কেজি শুকনো গাঁজা।

এই প্রকল্পটি সেই লক্ষ্যেই একটি বলিষ্ঠ পদক্ষেপ। শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া এই আহ্বানে সাড়া দিয়েই ত্রিপুরার প্রত্যন্ত এলাকায় এই কাজ করে চলেছে।​

এই উদ্যোগের ফলে সংশ্লিষ্ট স্কুলগুলোর শিক্ষা পরিবেশের মানোন্নয়ন হবে বলে আশাপ্রকাশ করেছেন অভিভাবক ও শিক্ষক মহল।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram