BREAKING :
(1) ঝাড়খণ্ডে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলনে অশান্তির ঘটনায় এফআইআর! পুলিশের নিশানায় ৩০০ জন ‘অজ্ঞাতপরিচয়’ (2) অস্পৃশ্যতা-বিতর্কে বাদল অধিবেশনের শেষ দিনে উত্তপ্ত হল রাজ্যসভা। বিজেপির বিরুদ্ধে অস্পৃশ্যতাকে প্রশ্রয় দেওয়ার অভিযোগ তুললেন স্বয়ং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে। (3) তারেকের ভারত সফর নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, জানাল ঢাকা! দিল নয়াদিল্লিকে বার্তাও

অযত্ন আর অবহেলায় শ্রীহীন বিশালগড়ের ‘চরক বন’: প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন

অযত্ন আর অবহেলায় শ্রীহীন বিশালগড়ের ‘চরক বন’: প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়:

এক সময়ের সাজানো গোছানো উদ্যান আজ যেন এক পরিত্যক্ত ভাগাড় ।

সিপাহীজলা জেলার বিশালগড়ে জাতীয় সড়কের পাশে বন দপ্তরের উদ্যোগে গড়ে তোলা ‘চরক বন’-এর বর্তমান দশা দেখে এমনই অভিযোগ স্থানীয়দের।

পর্যটন ও প্রকৃতির মেলবন্ধনে যে উদ্দেশ্য নিয়ে এই বনটি গড়ে তোলা হয়েছিল, রক্ষণাবেক্ষণের অভাবে তা এখন অস্তিত্ব সংকটে।সরেজমিনে গিয়ে দেখা গেছে, একদা দৃষ্টিনন্দন এই বনটির মূল ফটক এখন সবসময় তালাবন্ধ অবস্থায় থাকে।

Must Read উদয়পুর মহকুমা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ৮০ তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উদয়পুর মহকুমা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ৮০ তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়

 ভেতরে পর্যটকদের আনাগোনা বন্ধ থাকলেও, ফটকের বাইরে ও আশেপাশে জমেছে অব্যবস্থার পাহাড়।মূল ফটকের সামনে সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মদের খালি বোতল ও প্লাস্টিক। অভিযোগ উঠছে, রাত বাড়লেই এলাকাটি অসামাজিক কাজের স্বর্গরাজ্যে পরিণত হয়।

বনের প্রবেশপথের ঠিক পাশেই তৈরি হয়েছে যত্রতত্র মূত্র বিসর্জনের জায়গা। এছাড়া যত্রতত্র জমে থাকা আবর্জনার স্তূপ থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ, যা পথচারীদের জন্য অসহনীয় হয়ে উঠেছে।পরিচর্যার অভাবে বনের ভেতরের গাছপালা ও পরিকাঠামো শ্রীহীন হয়ে পড়েছে।

জাতীয় সড়কের পাশে এত সুন্দর একটি জায়গাকে কেন এভাবে বন্ধ করে রাখা হয়েছে, তা নিয়ে সাধারণ মানুষের মনে ক্ষোভ সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের মতে, সরকারি অর্থ ব্যয় করে গড়ে তোলা এই সম্পদটি সঠিকভাবে পরিচালনা করলে এটি একটি সুন্দর বিনোদন কেন্দ্র হতে পারত।

কিন্তু বর্তমানে এটি কেবলমাত্র আবর্জনার স্তূপে পরিণত হয়েছে।
​"প্রশাসনের নজরদারির অভাবে একটি সরকারি সম্পত্তি এভাবে নষ্ট হচ্ছে।

Also Read যাত্রাপুর থানার বড়সড় সাফল্য,মাটির নিচে ১১টি ড্রাম থেকে উদ্ধার ৭৯৪ কেজি শুকনো গাঁজা। যাত্রাপুর থানার বড়সড় সাফল্য,মাটির নিচে ১১টি ড্রাম থেকে উদ্ধার ৭৯৪ কেজি শুকনো গাঁজা।

 আমরা চাই দ্রুত এটি সংস্কার করা হোক এবং সাধারণের জন্য খুলে দেওয়া হোক।" — স্থানীয় জনৈক বাসিন্দা।


​এখন দেখার বিষয়, বন বিভাগ ও সংশ্লিষ্ট প্রশাসন এই ‘চরক বন’-কে পুনরায় সংস্কার করে তার পুরনো শ্রী ফিরিয়ে দিতে কী ব্যবস্থা গ্রহণ করে।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram