BREAKING :
(1) মণিপুরে বিক্ষোভ সমাবেশ নাগা ছাত্র সংগঠনের, জঙ্গিহানায় দু’জনের মৃত্যু ঘিরে ছড়াচ্ছে উত্তেজনা (2) কয়লা পাচার মামলায় বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে ধৃত আইপ্যাক কর্তা বিনেশ চান্দেলকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠাল দিল্লির বিশেষ আদালত। (3) আবার আমেরিকায় বন্দুকবাজের হামলা! লুইজ়িয়ানার শপিং মলের গুলিকাণ্ডে আহত অন্তত ১০

পরিবেশ রক্ষায় শামিল লায়ন্স ক্লাব ৩২২জি! খয়েরপুর বণিক্য চৌমুহনীতে সফল সামাজিক কর্মসূচি

পরিবেশ রক্ষায় শামিল লায়ন্স ক্লাব ৩২২জি! খয়েরপুর বণিক্য চৌমুহনীতে সফল সামাজিক কর্মসূচি

নিজস্ব প্রতিনিধি , আগরতলা :


লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২২জি-এর উদ্যোগে “লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্ট সার্ভিস উইক”-এর অংশ হিসেবে

আজ খয়েরপুর বণিক্য চৌমুহনীস্থিত ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ সেন্টার রোডে এক বিশেষ সামাজিক সেবামূলক কর্মসূচির সফল আয়োজন করা হয়।


উক্ত কর্মসূচির আওতায় প্রায় ১৫০টি বৃক্ষরোপণ, গোশালা পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান এবং গোমাতাকে খাদ্য প্রদান করা হয়। এই উদ্যোগের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ, স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখা এবং প্রাণী কল্যাণের প্রতি সামাজিক সচেতনতা বৃদ্ধির উপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

Must Read জোলাইবাড়ীতে পৃথক যান দুর্ঘটনায় নিহত দুই জোলাইবাড়ীতে পৃথক যান দুর্ঘটনায় নিহত দুই


অনুষ্ঠানে লায়ন্স ক্লাব আগরতলার সভাপতি যীশু সাহা, সম্পাদক  কিশোর মজুমদার এবং কোষাধ্যক্ষ  কল্লোল দত্তসহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ ও স্থানীয় স্বেচ্ছাসেবকরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করে তোলেন।


লায়ন্স ক্লাব আগরতলার পক্ষ থেকে জানানো হয় যে, ভবিষ্যতেও এ ধরনের পরিবেশবান্ধব ও জনকল্যাণমূলক কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালিত হবে।

আগামী দিনে ক্লাবের পক্ষ থেকে আরও বৃহত্তর পরিসরে বৃক্ষরোপণ অভিযান, পরিষ্কার - পরিচ্ছন্নতা কর্মসূচি, পশু কল্যাণমূলক উদ্যোগসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক প্রকল্প গ্রহণের পরিকল্পনা রয়েছে।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram