BREAKING :
(1) অযোধ্যার রামমন্দিরে প্রণামী চুরিতে ধৃত ৮ জনের বাড়িতে তল্লাশি! জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে চাইতে পারে পুলিশ (2) ফিরহাদের প্রাক্তন ওএসডি কালীচরণের হাওড়ার ফ্ল্যাটে সাড়ে ৪ ঘণ্টা তল্লাশি চালাল সিট! ধৃতকে সঙ্গে নিয়েই অভিযান (3) ইউরোপ জুড়ে তাপপ্রবাহে মৃত ১৩০০! শুধু ফ্রান্সেই ১০০০! পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা

শান্তি বজায় রাখতে গোমতী জেলায় ১৬৩ ধারা জারি: সরব প্রচার শেষ হতেই বাড়ছে উত্তেজনা

শান্তি বজায় রাখতে গোমতী জেলায় ১৬৩ ধারা জারি: সরব প্রচার শেষ হতেই বাড়ছে উত্তেজনা

​নিজস্ব প্রতিনিধি, উদয়পুর :

 

 নির্বাচনী উত্তাপের পারদ চড়ছে গোমতী জেলায়। আগামী দফার নির্বাচনকে সামনে রেখে গত ১০ এপ্রিল বিকেলে সরব প্রচারের সময়সীমা শেষ হয়েছে।

 কিন্তু প্রচার থামলেও মাঠ পর্যায়ে রাজনৈতিক উত্তাপ কমার বদলে বরং বৃদ্ধির ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

Must Read বিদ্যুৎ লাইনের কাজ করতে গিয়ে মর্মান্তিকভাবে উচ্চ পরিবাহী তারের সংস্পর্শে এসে মৃত্যু বিধু কপালি বিদ্যুৎ লাইনের কাজ করতে গিয়ে মর্মান্তিকভাবে উচ্চ পরিবাহী তারের সংস্পর্শে এসে মৃত্যু বিধু কপালি

জেলার বেশ কিছু এলাকা থেকে উত্তেজনার খবর আসতেই নড়েচড়ে বসেছে প্রশাসন।পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সমগ্র গোমতী জেলায় ভারতীয় ন্যায় সংহিতা বা বি এন এস (BNS)-এর ১৬৩ ধারা (পুরানো সিআরপিসি-র ১৪৪ ধারা অনুযায়ী) জারি করা হয়েছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শান্তি-শৃঙ্খলা বজায় রাখতেই এই আগাম সতর্কতা।প্রচার শেষ হওয়ার পর থেকেই উদয়পুর মহকুমা সহ জেলার একাধিক প্রান্ত থেকে রাজনৈতিক সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার খবর আসতে শুরু করেছে।

প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। একইসঙ্গে জানানো হয়েছে, কেউ যদি আইন হাতে তুলে নেওয়ার চেষ্টা করে বা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে, তবে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।


​নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতে প্রশাসন বদ্ধপরিকর। এখন দেখার বিষয়, এই কড়া বিধিনিষেধের মধ্যে দিয়ে গোমতী জেলা আগামী ভোট উৎসবে কতটা শান্ত থাকে।

Also Read দ্রব্যের লাগামছাড়া মূল্যবৃদ্ধিতে দিশেহারা সাধারণ মানুষ। দ্রব্যের লাগামছাড়া মূল্যবৃদ্ধিতে দিশেহারা সাধারণ মানুষ।
Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram