BREAKING :
(1) হিমাচলে দুর্ঘটনা, প্যারাগ্লাইডিং করতে গিয়ে মাঝ-আকাশ থেকে পড়ে মৃত্যু হল গ্রেটার নয়ডার পর্যটকের (2) ‘সাংবাদিকদের সঙ্গে কথা বলেন না কেন?’ মোদীকে প্রশ্ন করা নরওয়ের সেই সাংবাদিকের ভিসা বিনা ব্যাখ্যায় বাতিল করল দিল্লি (3) ফের প্রশ্নের মুখে দিল্লিতে নারীদের নিরাপত্তা! দুই যুবকের হাতে নিগৃহীতা ফুলবিক্রেতা তরুণী, ক্রুদ্ধ দেশবাসী (4) আবার বোমা হামলার হুমকি অমিতাভ বচ্চনের বাড়িতে! মুম্বইয়ের জুহুতে অভিনেতার বাংলো ‘জলসা’র নাম উল্লেখ করে হুমকি ইমেল পাঠানো হয়েছে বলে জানা যাচ্ছে।

কালবৈশাখীর তাণ্ডবে বিধ্বস্ত সাব্রুমের পানবাগান, চাষিদের চোখে জল।

কালবৈশাখীর তাণ্ডবে বিধ্বস্ত সাব্রুমের পানবাগান, চাষিদের চোখে জল।

নিজস্ব প্রতিনিধি , সাব্রুম : 

দক্ষিণ ত্রিপুরার সাব্রুম মহকুমায় রবিবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় আছড়ে পড়া কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে এলাকার একাধিক পানবাগান।

ঝড়ের তীব্র দমকা হাওয়া ও বৃষ্টিতে বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বটতলী গ্রাম পঞ্চায়েতের পানচাষীরা।

স্থানীয় পানচাষী অর্জুন দে’র বাগান প্রায় সম্পূর্ণভাবে লণ্ডভণ্ড হয়ে যায়। একইভাবে চাষী দিলীপ দাসের পানবাগানেও ব্যাপক ক্ষতি হয়েছে। বহু কষ্টে গড়ে তোলা তাদের জীবিকার একমাত্র অবলম্বন মুহূর্তের ঝড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

Must Read উদয়পুর প্রেস ক্লাবে প্রয়াত সাংবাদিক বিমান বিহারী ধরকে স্মরণ, স্মৃতিচারণায় আবেগঘন পরিবেশ! উদয়পুর প্রেস ক্লাবে প্রয়াত সাংবাদিক বিমান বিহারী ধরকে স্মরণ, স্মৃতিচারণায় আবেগঘন পরিবেশ!


সংবাদমাধ্যমের সামনে নিজের ক্ষতির কথা জানাতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন অর্জুন দে।

 তিনি জানান, “ঝড়ের কয়েক মিনিটেই সব শেষ হয়ে গেল, এখন কীভাবে সংসার চলবে বুঝতে পারছি না।” অন্যদিকে দিলীপ দাসও একই সুরে বলেন, “বাগানটাই ছিল একমাত্র ভরসা, এখন সম্পূর্ণ নিঃস্ব হয়ে গেছি।”

এই প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুই চাষীই ত্রিপুরা সরকারের কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন।

তাদের দাবি, দ্রুত ক্ষতিপূরনের ব্যবস্থা না হলে ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে।

Also Read উদয়পুরে পৌর নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তেজনা ! সংঘর্ষ এড়াতে হঠাৎ থানায় সর্বদলীয় বৈঠক উদয়পুরে পৌর নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তেজনা ! সংঘর্ষ এড়াতে হঠাৎ থানায় সর্বদলীয় বৈঠক


স্থানীয় প্রশাসনের তরফে ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে। তবে ক্ষতিগ্রস্ত চাষিদের আশায়, দ্রুত সাহায্যের হাত বাড়িয়ে দেবে সরকার।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram