BREAKING :
(1) ভোটার তালিকায় নতুন প্রজন্মের নাম তুলতে ইচ্ছাকৃত ভাবে দেরি? অভিযোগ জ্ঞানেশের বিরুদ্ধে! জবাব দিল নির্বাচন কমিশন (2) অশান্তির আগুন কিছুতেই নিভছে না মণিপুরে। নতুন করে হিংসা এবং প্রাণহানির ঘটনার মধ্যেই শুক্রবার মণিপুরে ‘সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন’ বা ‘আফস্পা’-র (আর্মড ফোর্সেস স্পেশ্যাল পাওয়ার অ্যাক্ট) মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। (3) বালোচিস্তানে অনুপ্রবেশের চেষ্টা, পাক সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিহত একাধিক আফগান তালিবান

নেশা বিরোধী অভিযানে রাধাকিশোরপুর থানার লোক দেখানো অভিযান ।

নেশা বিরোধী অভিযানে রাধাকিশোরপুর থানার লোক দেখানো অভিযান ।

নিজস্ব প্রতিনিধি , উদয়পুর : 

উদয়পুর শহরের বিভিন্ন অলিগলিতে গড়ে উঠেছে ছোট ছোট রেস্টুরেন্ট। যার মধ্যে প্রায়শই ঘটে চলেছে মদ্যপানের আসর।

 এবার সেন্ট্রাল রোড হোটেলে গড়ে উঠেছে অবৈধ মদের আসর। দীর্ঘ বছর ধরে চলে আসলেও কোন ধরনের অভিযান ছিল না রাধা কিশোরপুর থানার পুলিশের।

পুলিশ তাদের স্বচ্ছ ভাবমূর্তি দেখাতে এবার উদয়পুরের একটিমাত্র হোটেলে অভিযান চালিয়ে গতকাল রাতে অবৈধ মদ উদ্ধার করে। ‌

Must Read ধজ্জ্বনগরে নতুন অধ্যায়ের সূচনা, নার্সিং শিক্ষাকে ঘিরে বড় উদ্যোগে উপস্থিত অর্থমন্ত্রী ধজ্জ্বনগরে নতুন অধ্যায়ের সূচনা, নার্সিং শিক্ষাকে ঘিরে বড় উদ্যোগে উপস্থিত অর্থমন্ত্রী

কিন্তু প্রশ্ন হল রাধা কিশোরপুর থানার কাছ থেকে প্রায় ১২০ থেকে ১৫০ মিটার দূরত্বে রয়েছে এই হোটেল। তাহলে কেন পুলিশের ডিআইবি গোয়েন্দার কাছে খবর নেই।

প্রশ্ন ওঠা স্বাভাবিক। শুধু কি একটিমাত্র হোটেল রয়েছে উদয়পুর শহরে আরো বহু ছোট ছোট আনাচে-কানাচে গড়ে ওঠা হোটেল গুলি মধ্যে সন্ধ্যা থেকে শুরু হয় অবৈধ বার পার্টি।

 তাহলে কেন পুলিশ সেই গুলির মধ্যে অভিযান চালাচ্ছে না। লোক দেখানো কিছু অভিযান এবং সংবাদমাধ্যমে নিজেদের স্বচ্ছ ভাব মূর্তি ধরে রাখার জন্যই

যদি এই ধরনের অভিযান করা হয় তাহলে নানা প্রশ্ন কিন্তু উঠতে শুরু করে। বিভিন্ন সময় থানার পাশ দিয়ে দ্বিচক্র মোটরযান

Also Read অ্যাসেম্বলি অব জার্নালিস্ট এর উদ্যোগে মেগা রক্তদান শিবির ও প্রবীণ নাগরিকদের স্বাস্থ্য পরীক্ষা অ্যাসেম্বলি অব জার্নালিস্ট এর উদ্যোগে মেগা রক্তদান শিবির ও প্রবীণ নাগরিকদের স্বাস্থ্য পরীক্ষা

 দিয়ে প্রায়শই হোম ডেলিভারি মদ নিয়ে পাচার করা হচ্ছে। কেন পুলিশের ডিআইবি গোয়েন্দা এসব বিষয়ে নজর দিচ্ছে না ?

 শুধু রাজনৈতিক খবর আধিকারিকদের কাছে জানিয়ে নিজেদের সরকারের চাকরি সুরক্ষিত রাখছে । কিন্তু উদয়পুর শহরের বিভিন্ন জায়গায় যেভাবে নেশার রমরমা বাণিজ্য চলেছে

 তা কিন্তু পুলিশ একেবারেই কোন অভিযান ছাড়াই নিশ্চুপ ভূমিকা পালন করে যাচ্ছে দিনের পর দিন রাধা কিশোর পুর থানা।

গতকাল এই ধরনের অভিযান চালানোর পর শহরবাসী মনে করছে অবশেষে আষাঢ়ের ঘুম ভেঙ্গেছে রাধাকিশোরপুর থানার ওসির।

এখন দেখার কতদিন এভাবে আর অভিযান চালানো হয় নাকি এই লোক দেখানো অভিযান একদিনেই সমাপ্ত ঘটেছে। সেদিকে তাকিয়ে রয়েছে শহরের শিক্ষিত মহল।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram