BREAKING :
(1) ভোটার তালিকায় নতুন প্রজন্মের নাম তুলতে ইচ্ছাকৃত ভাবে দেরি? অভিযোগ জ্ঞানেশের বিরুদ্ধে! জবাব দিল নির্বাচন কমিশন (2) অশান্তির আগুন কিছুতেই নিভছে না মণিপুরে। নতুন করে হিংসা এবং প্রাণহানির ঘটনার মধ্যেই শুক্রবার মণিপুরে ‘সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন’ বা ‘আফস্পা’-র (আর্মড ফোর্সেস স্পেশ্যাল পাওয়ার অ্যাক্ট) মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। (3) বালোচিস্তানে অনুপ্রবেশের চেষ্টা, পাক সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিহত একাধিক আফগান তালিবান

বকেয়া ৩০ কোটি টাকা মেটানোর আশ্বাস বিদ্যুৎমন্ত্রীর

বকেয়া ৩০ কোটি টাকা মেটানোর আশ্বাস বিদ্যুৎমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা : 

দীর্ঘদিনের বকেয়া প্রায় ৩০ কোটি টাকার দাবিকে সামনে রেখে শনিবার রাজ্যের বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথের সঙ্গে বৈঠক করল টিইসিএল (TECL) কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল।

উল্লেখ্য, বকেয়া বিল পরিশোধের দাবিতে কয়েকদিন আগে অনির্দিষ্টকালের জন্য বিদ্যুৎ পরিষেবার বিভিন্ন কাজ বন্ধ রেখে আন্দোলনে নেমেছিল কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন।

 পরে বিদ্যুৎমন্ত্রীর আহ্বানে তারা সেই কর্মবিরতি প্রত্যাহার করে আলোচনার পথে আসে। সেই প্রতিশ্রুতি অনুযায়ী শনিবার প্রতিনিধি দলকে আলোচনার জন্য সময় দেন মন্ত্রী।

Must Read সরকারি অর্থে তৈরী সড়কের ভগ্ন দশা ও অতিরিক্ত ভারী যান চলাচলে বিপদের আশঙ্কা সাব্রুম-বৈষ্ণবপুর সড়কে ৮ টনের সেতুতে ১৫ সরকারি অর্থে তৈরী সড়কের ভগ্ন দশা ও অতিরিক্ত ভারী যান চলাচলে বিপদের আশঙ্কা সাব্রুম-বৈষ্ণবপুর সড়কে ৮ টনের সেতুতে ১৫

বৈঠকে কন্ট্রাক্টরদের দীর্ঘদিনের বকেয়া প্রায় ৩০ কোটি টাকা দ্রুত পরিশোধের বিষয়টি বিস্তারিতভাবে আলোচনা হয়। বৈঠক শেষে অ্যাসোসিয়েশনের সহ-সম্পাদক স্বপন দাস জানান,

 বিদ্যুৎমন্ত্রী আগামী ১৫ আগস্টের মধ্যেই বকেয়া অর্থ পরিশোধের আশ্বাস দিয়েছেন। পাশাপাশি বৈঠকের পরপরই তিনি বিদ্যুৎ দপ্তরের ম্যানেজিং ডিরেক্টরের (এমডি) সঙ্গে যোগাযোগ করে

 বিষয়টি দ্রুত নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন। মন্ত্রীর এই আশ্বাসে সন্তোষ প্রকাশ করেছে টিইসিএল কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন।

 তাদের আশা, নির্ধারিত সময়ের মধ্যেই বকেয়া অর্থ পরিশোধ হলে বিদ্যুৎ পরিষেবা সংক্রান্ত উন্নয়নমূলক কাজ আরও স্বাভাবিক গতিতে এগিয়ে যাবে।

Also Read পোষণ মাহের মঞ্চে ব্রাত্য সংবাদমাধ্যম, অন্ধকারে রেখে পুষ্টির আলো ছড়ানোর আজব উদ্যোগ দক্ষিণ জেলায় পোষণ মাহের মঞ্চে ব্রাত্য সংবাদমাধ্যম, অন্ধকারে রেখে পুষ্টির আলো ছড়ানোর আজব উদ্যোগ দক্ষিণ জেলায়
Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram