BREAKING :
(1) ভোটার তালিকায় নতুন প্রজন্মের নাম তুলতে ইচ্ছাকৃত ভাবে দেরি? অভিযোগ জ্ঞানেশের বিরুদ্ধে! জবাব দিল নির্বাচন কমিশন (2) অশান্তির আগুন কিছুতেই নিভছে না মণিপুরে। নতুন করে হিংসা এবং প্রাণহানির ঘটনার মধ্যেই শুক্রবার মণিপুরে ‘সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন’ বা ‘আফস্পা’-র (আর্মড ফোর্সেস স্পেশ্যাল পাওয়ার অ্যাক্ট) মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। (3) বালোচিস্তানে অনুপ্রবেশের চেষ্টা, পাক সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিহত একাধিক আফগান তালিবান

কাকরাবনে রাজনৈতিক উত্তেজনা: বিজেপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় তিপ্রা মথা

কাকরাবনে রাজনৈতিক উত্তেজনা: বিজেপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় তিপ্রা মথা

নিজস্ব প্রতিনিধি, কাকরাবন: 

 

 শান্ত ত্রিপুরায় ফের মাথাচাড়া দিচ্ছে রাজনৈতিক হিংসা। এবার আক্রমণের কেন্দ্রবিন্দু উদয়পুর মহকুমার কাকরাবন এলাকা।

জানা গেছে, গত গভীর রাতে কাকরাবনের ৫৭ নং বুথের ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বুথ সভাপতি দীপঙ্কর দেবনাথের বাড়িতে নাশকতামূলক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

Must Read ভোটের মাঝেই মাতাবাড়িতে পরিস্থিতি উত্তপ্ত, আক্রান্ত জেলা পুলিশ সুপার! ঘটনাস্থল থেকে হাসপাতালে ছুটোছুটি ভোটের মাঝেই মাতাবাড়িতে পরিস্থিতি উত্তপ্ত, আক্রান্ত জেলা পুলিশ সুপার! ঘটনাস্থল থেকে হাসপাতালে ছুটোছুটি

স্থানীয় সূত্রে জানা যায়, রাতের অন্ধকারের সুযোগ নিয়ে দুষ্কৃতীরা দীপঙ্কর দেবনাথের বাড়িতে গবাদি পশুর খাবারের জন্য মজুত করে রাখা খড়ের মুড়িলে (খড়ের স্তূপ) আগুন লাগিয়ে দেয়।

মুহূর্তের মধ্যেই আগুনের শিখা ভয়াবহ রূপ ধারণ করে। বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার শুরু করলে স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন, কিন্তু ততক্ষণে মজুত খড় ভস্মীভূত হয়ে যায়।

​এই নক্কারজনক ঘটনার জন্য ক্ষমতাসীন দল সরাসরি তিপ্রা মথা-র সমর্থকদের দিকে অভিযোগের আঙুল তুলেছে।

বিজেপি নেতৃত্বের দাবি, এলাকায় রাজনৈতিক আধিপত্য বিস্তার এবং ভীতি প্রদর্শনের লক্ষ্যেই পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে।

Also Read বকাফায় ভোট ঘিরে সকাল থেকেই উৎসাহ-উদ্দীপনা, বুথে বুথে দীর্ঘ লাইনের মাঝে কী ঘটল? বকাফায় ভোট ঘিরে সকাল থেকেই উৎসাহ-উদ্দীপনা, বুথে বুথে দীর্ঘ লাইনের মাঝে কী ঘটল?

এলাকার এক প্রভাবশালী বিজেপি নেতার বাড়িতে এমন নাশকতামূলক ঘটনায় সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে।

শাসক দলের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলা হয়েছে: ​"এলাকার শান্তির পরিবেশ নষ্ট করার জন্য একটি বিশেষ মহল বারবার উস্কানিমূলক কাজ করছে।

 খড়ের গাদায় আগুন দেওয়ার মতো ঘটনা প্রমাণ করে যে রাজনৈতিক দেউলিয়াপনা কোন পর্যায়ে পৌঁছেছে।"

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram