BREAKING :
(1) ঝাড়খণ্ডে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলনে অশান্তির ঘটনায় এফআইআর! পুলিশের নিশানায় ৩০০ জন ‘অজ্ঞাতপরিচয়’ (2) অস্পৃশ্যতা-বিতর্কে বাদল অধিবেশনের শেষ দিনে উত্তপ্ত হল রাজ্যসভা। বিজেপির বিরুদ্ধে অস্পৃশ্যতাকে প্রশ্রয় দেওয়ার অভিযোগ তুললেন স্বয়ং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে। (3) তারেকের ভারত সফর নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, জানাল ঢাকা! দিল নয়াদিল্লিকে বার্তাও

সীমান্ত ঘেঁষা বিলোনিয়ায় হঠাৎ পুলিশের অভিযান! আটক দুই গাড়িকে ঘিরে তীব্র চাঞ্চল্য

সীমান্ত ঘেঁষা বিলোনিয়ায় হঠাৎ পুলিশের অভিযান! আটক দুই গাড়িকে ঘিরে তীব্র চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি,  বিলোনিয়া : 

বিলোনিয়ায় পুলিশের তৎপরতায় আটক গরু বোঝাই দুটি গাড়ি, চালক পলাতক ।


গরু চুরি ও পাচার রুখতে তৎপর দক্ষিণ জেলা পুলিশ। শুক্রবার সকালে ঋষ্যমুখ এলাকা থেকে গরু বোঝাই দুটি গাড়ি আটক করেছে বিলোনিয়া থানার পুলিশ।

তবে গাড়ির চালকদের ধরতে পারেনি পুলিশ। উল্লেখ্য, গত কয়েকদিন ধরে বিলোনিয়া মহকুমা জুড়ে একাধিক গরু চুরির ঘটনা ঘটে। পুলিশের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ গ্রামবাসীরা পথ অবরোধও করেন। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক সংগঠন জেলা পুলিশ সুপারের কাছে ডেপুটেশন দিয়ে গরু পাচার বন্ধ ও পুলিশি টহল বাড়ানোর দাবি জানায়।

Must Read উদয়পুর মহকুমা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ৮০ তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উদয়পুর মহকুমা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ৮০ তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়

এরপরই নড়েচড়ে বসে দক্ষিণের আরক্ষা প্রশাসন। বিভিন্ন থানা ও ফাঁড়ির অফিসারদের গরু পাচারকারীদের ধরপাকড়ের নির্দেশ দেওয়া হয়।

সেই মোতাবেক গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে জোলাইবাড়ি থানা, বিলোনিয়া থানা ও ঋষ্যমুখ পুলিশ ফাঁড়ির ওসি সহ পুলিশ কর্মীরা বিভিন্ন স্থানে ওঁৎ পেতে বসেন।

ঋষ্যমুখ বিধানসভা কেন্দ্রের শ্যামলী বাজার এলাকায় TR03J 1743 ও TR03D 2222 নম্বরের দুটি গাড়ি দেখে সন্দেহ হয়। পুলিশ TR03J 1743 নম্বরের গাড়িটিতে তল্লাশি চালিয়ে বেশ কয়েকটি গরু উদ্ধার করে। TR03D 2222 নম্বরের গাড়িটিকে গরু পাচারের লাইন দেওয়ার সন্দেহে আটক করা হয়। দুটি গাড়ি আটক হলেও চালকরা পালিয়ে যেতে সক্ষম হয়।

আজ দুপুরে নিজ অফিস কক্ষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিলোনিয়া থানার ওসি সঞ্জিত সেন জানান, গরুগুলো উদয়পুরের জামজুড়ি বাজার থেকে গাড়ি বোঝাই করে জোলাইবাড়ি হয়ে ঋষ্যমুখ, তারপর বিলোনিয়া দিয়ে পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা হচ্ছিল।

Also Read যাত্রাপুর থানার বড়সড় সাফল্য,মাটির নিচে ১১টি ড্রাম থেকে উদ্ধার ৭৯৪ কেজি শুকনো গাঁজা। যাত্রাপুর থানার বড়সড় সাফল্য,মাটির নিচে ১১টি ড্রাম থেকে উদ্ধার ৭৯৪ কেজি শুকনো গাঁজা।

পাচারের আগেই পুলিশ গরুগুলো উদ্ধার করেছে। তিনি আরও বলেন, চুরির গরু সন্দেহে পশু নিষ্ঠুরতা প্রতিরোধ আইন ও মোটর ভেহিকেল আইনে মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।

পলাতক চালকদের খোঁজে তল্লাশি চলছে। এর আগেও পুলিশ একাধিক গরু বোঝাই গাড়ি আটক করলেও চালক বা পাচারকারীদের ধরতে পারেনি।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram