BREAKING :
(1) ঝাড়খণ্ডে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলনে অশান্তির ঘটনায় এফআইআর! পুলিশের নিশানায় ৩০০ জন ‘অজ্ঞাতপরিচয়’ (2) অস্পৃশ্যতা-বিতর্কে বাদল অধিবেশনের শেষ দিনে উত্তপ্ত হল রাজ্যসভা। বিজেপির বিরুদ্ধে অস্পৃশ্যতাকে প্রশ্রয় দেওয়ার অভিযোগ তুললেন স্বয়ং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে। (3) তারেকের ভারত সফর নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, জানাল ঢাকা! দিল নয়াদিল্লিকে বার্তাও

পাহাড়ে শান্তির খোঁজে পুলিশ! গোমতী জেলার বিশেষ বৈঠকে নেওয়া হলো কি কোনো কঠোর পদক্ষেপ?

পাহাড়ে শান্তির খোঁজে পুলিশ! গোমতী জেলার বিশেষ বৈঠকে নেওয়া হলো কি কোনো কঠোর পদক্ষেপ?

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর :

আসন্ন পাহাড়ি অঞ্চলের নির্বাচনকে অবাধ, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে নিরাপত্তা বলয় জোরদার করছে রাজ্য প্রশাসন। এই লক্ষ্যেই গোমতী জেলার পুলিশ সুপার কার্যালয়ে একটি বিশেষ জরুরি বৈঠক অনুষ্ঠিত হয় আজ । 


নিরাপত্তা ব্যবস্থার খুঁটিনাটি খতিয়ে দেখতে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন স্বয়ং রাজ্যের পুলিশ মহানির্দেশক। এছাড়াও গুরুত্বপূর্ণ এই আলোচনায় অংশ নেন গোমতী জেলার পুলিশ সুপার এবং 
​দক্ষিণ জেলার পুলিশ সুপার সহ দুই জেলার বিভিন্ন মহকুমার পুলিশ আধিকারিকবৃন্দ ও  অন্যান্যরা । 


বৈঠকে প্রধানত নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ওপর জোর দেওয়া হয়েছে। এদিন পুলিশের মহা নির্দেশক সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান , নির্বাচনের সময় যেকোনো ধরণের অপ্রীতিকর ঘটনা রুখতে কঠোর নিরাপত্তা কৌশল নির্ধারণ করা হয়েছে। তাছাড়া গোমতী ও দক্ষিণ জেলার সীমান্ত এলাকায় পুলিশি টহল বাড়ানো এবং দুই জেলার পুলিশ প্রশাসনের মধ্যে সমন্বয় জোরদার করার বিষয়ে আলোচনা হয়।

Must Read উদয়পুর মহকুমা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ৮০ তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উদয়পুর মহকুমা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ৮০ তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়

সাধারণ ভোটাররা যাতে নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করা।

পুলিশ মহানির্দেশক স্পষ্ট নির্দেশ দেন যে, নির্বাচনে কোনো ধরণের বিশৃঙ্খলা সহ্য করা হবে না। একটি নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে পুলিশ বাহিনীকে সর্বদা সজাগ থাকার এবং প্রস্তুতির কোনো খামতি না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, ততই নিরাপত্তা নিশ্চিতে কঠোর হচ্ছে পুলিশ।

এই উচ্চপর্যায়ের বৈঠকটি পাহাড়ের আসন্ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতির একটি বড় ধাপ হিসেবে দেখা হচ্ছে।

Also Read যাত্রাপুর থানার বড়সড় সাফল্য,মাটির নিচে ১১টি ড্রাম থেকে উদ্ধার ৭৯৪ কেজি শুকনো গাঁজা। যাত্রাপুর থানার বড়সড় সাফল্য,মাটির নিচে ১১টি ড্রাম থেকে উদ্ধার ৭৯৪ কেজি শুকনো গাঁজা।
Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram