BREAKING :
(1) ভোটার তালিকায় নতুন প্রজন্মের নাম তুলতে ইচ্ছাকৃত ভাবে দেরি? অভিযোগ জ্ঞানেশের বিরুদ্ধে! জবাব দিল নির্বাচন কমিশন (2) অশান্তির আগুন কিছুতেই নিভছে না মণিপুরে। নতুন করে হিংসা এবং প্রাণহানির ঘটনার মধ্যেই শুক্রবার মণিপুরে ‘সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন’ বা ‘আফস্পা’-র (আর্মড ফোর্সেস স্পেশ্যাল পাওয়ার অ্যাক্ট) মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। (3) বালোচিস্তানে অনুপ্রবেশের চেষ্টা, পাক সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিহত একাধিক আফগান তালিবান

কাঁকড়াবন ধূপতলী বাজার এলাকায় সড়ক অবরোধে গ্ৰামবাসীদের উপর পুলিশের লাঠিচার্জ।

কাঁকড়াবন ধূপতলী বাজার এলাকায় সড়ক অবরোধে গ্ৰামবাসীদের উপর পুলিশের লাঠিচার্জ।

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর : 

দীর্ঘ কুড়ি বছর যাবত রাস্তা মরণ ফাঁদে পরিণত হয়ে রয়েছে তুলামুড়া থেকে শুরু করে ধূপতলী বাজার এলাকা পেরিয়ে কুকিবাড়ি পর্যন্ত।

এর ফলে সাধারণ গ্রামবাসীদের যাতায়াতে ব্যাপক সমস্যা সৃষ্টি হয়েছে। রাস্তা সংস্কারের দাবিতে বুধবার সকাল থেকে সড়ক অবরোধে বসে জাতি উপজাতি মিশ্রিত গ্রামবাসীরা।

সড়ক অবরোধের ফলে এই সড়ক ধরে দক্ষিণ ত্রিপুরায় যাওয়া সাধারণ মানুষের যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ে। পরবর্তী সময় প্রশাসন বিকেলের দিকে সড়ক অবরোধ মুক্ত করার জন্য কথা বলেন গ্রামবাসীদের সাথে।

Must Read ধজ্জ্বনগরে নতুন অধ্যায়ের সূচনা, নার্সিং শিক্ষাকে ঘিরে বড় উদ্যোগে উপস্থিত অর্থমন্ত্রী ধজ্জ্বনগরে নতুন অধ্যায়ের সূচনা, নার্সিং শিক্ষাকে ঘিরে বড় উদ্যোগে উপস্থিত অর্থমন্ত্রী

কিন্তু প্রশাসনের সাথে কোনোভাবেই গ্রামবাসীদের সুষ্ঠ আলোচনা সমাধান সূত্র বের হয়নি।। পরবর্তী সময় সড়ক অবরোধে আগুন ধরিয়ে প্রতিবাদের সামিল হয় গ্রামবাসীরা। বৃহস্পতিবার সকালে পুনরায় শুরু হয় অবরোধ ।

এবার মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী জল কামান থেকে শুরু করে টিয়ার গ্যাস সমস্ত কিছু নিয়ে প্রস্তুত রাখে।

অবরোধ তোলার জন্য। কিন্তু অবরোধকারীদের দাবি যদি জেলা শাসক ঘটনাস্থলে না আসেন তাহলে তারা রাস্তা অবরোধ প্রত্যাহার করবেন না।

অবরোধের খবর পেয়ে ধূপতলী বাজারে ছুটে যান স্থানীয় বিধায়ক জিতেন্দ্র মজুমদার সহ গোমতী জেলার অতিরিক্ত পুলিশ সুপার।

Also Read অ্যাসেম্বলি অব জার্নালিস্ট এর উদ্যোগে মেগা রক্তদান শিবির ও প্রবীণ নাগরিকদের স্বাস্থ্য পরীক্ষা অ্যাসেম্বলি অব জার্নালিস্ট এর উদ্যোগে মেগা রক্তদান শিবির ও প্রবীণ নাগরিকদের স্বাস্থ্য পরীক্ষা

বিধায়ক ঘটনাস্থলে পৌঁছা মাত্রই গ্রামবাসীদের দাবি , যে ৭ জন অবরোধকারীকে পুলিশ গ্রেপ্তার করেছে তাদেরকে মুক্তি দিতে হবে এবং কেন সকালে তাদের উপর পুলিশ লাঠিচার্জ করেছে তার সুস্পষ্ট জবাব দিতে হবে প্রশাসনকে।

একটা সময় ব্যাপক বাকবিতন্ডা শুরু হয় গ্রামবাসীদের। পরে অবরোধস্থল ত্যাগ করে বিধায়ক সোজা চলে যান।

বিধায়ক শ্রী মজুমদার সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে জানান , আগামী দিনে এই রাস্তা তৈরি করার জন্য ইতিমধ্যেই রাজ্য সরকার ৫৭ কোটি টাকা বরাদ্দ করেছেন আগামী চার মাসের মধ্যে এই সড়ক নতুন ভাবে নির্মাণ করা হবে।

অন্যদিকে গোমতী জেলা পুলিশ সুপার আমাদের সংবাদ প্রতিনিধির প্রশ্নের উত্তরে জানান যে সকল অবরোধকারীদের কে গ্রেফতার করা হয়েছে তাদেরকে মুক্তি দেওয়া হয়েছে ।

পাশাপাশি অবরোধ উঠিয়ে নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন সংবাদ মাধ্যমকে।  সংবাদ লেখা পর্যন্ত জানা যায় সড়ক অবরোধ প্রত্যাহার করে নেন গ্রামবাসীরা ।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram