BREAKING :
(1) ঝাড়খণ্ডে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলনে অশান্তির ঘটনায় এফআইআর! পুলিশের নিশানায় ৩০০ জন ‘অজ্ঞাতপরিচয়’ (2) অস্পৃশ্যতা-বিতর্কে বাদল অধিবেশনের শেষ দিনে উত্তপ্ত হল রাজ্যসভা। বিজেপির বিরুদ্ধে অস্পৃশ্যতাকে প্রশ্রয় দেওয়ার অভিযোগ তুললেন স্বয়ং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে। (3) তারেকের ভারত সফর নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, জানাল ঢাকা! দিল নয়াদিল্লিকে বার্তাও

পুলিশের প্রচেষ্টায় সাফল্যের মুখ দেখলো জনতা । ২২টি মোবাইল ফোন সহ চুরি যাওয়া চারটি মোটর বাইক উদ্ধার করে রাধাকিশোরপুর থানার পুলিশ ।

পুলিশের প্রচেষ্টায় সাফল্যের মুখ দেখলো জনতা । ২২টি মোবাইল ফোন সহ চুরি যাওয়া চারটি মোটর বাইক উদ্ধার করে রাধাকিশোরপুর থানার পুলিশ ।

নিজস্ব প্রতিনিধি , উদয়পুর  :


উদয়পুর শহর ও গ্রামীণ এলাকা থেকে দীর্ঘ কয়েক মাস যাবত প্রতিনিয়ত কখনো মোবাইল ফোন চুরি আবার কখনো মোটরবাইক চলে যাচ্ছে সাধারণ মানুষের।

একের পর এক অভিযোগ জমা পড়ছে রাধা কিশোরপুর থানায়। সাধারণ মানুষের এই ধরনের অভিযোগগুলি রাধা কিশোরপুর থানায় জমা পরার পর থেকে তারপর থেকে তদন্ত শুরু করে পুলিশ।

দীর্ঘ কয়েক মাসের চেষ্টায় রাধাকিশোরপুর থানা চারটি মোটর বাইক ও ২২টি মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয়। সোমবার বিকেল পাঁচটা নাগাদ উদয়পুর রাধাকিশোরপুর থানায় গোমতী জেলার অতিরিক্ত পুলিশ সুপার রিশব ঠাকুর ও

Must Read যাত্রাপুর থানার বড়সড় সাফল্য,মাটির নিচে ১১টি ড্রাম থেকে উদ্ধার ৭৯৪ কেজি শুকনো গাঁজা। যাত্রাপুর থানার বড়সড় সাফল্য,মাটির নিচে ১১টি ড্রাম থেকে উদ্ধার ৭৯৪ কেজি শুকনো গাঁজা।

উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক দেবাঞ্জলি রায়, থানার ওসি সঞ্জীব লস্কর সহ মহারানী ফাঁড়ির ওসি ও অন্যান্য পুলিশ অফিসাররা এক সাংবাদিক সম্মেলনে মিলিত হয়।

এদিন সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপারের হাত ধরে মোটর বাইক এবং বাইশটি মোবাইল ফোন তুলে দেওয়া হয় মোবাইল মালিক ও বাইক মালিকদের হাতে।

 জানা যায় মোবাইল ফোন উদ্ধারের পেছনে সব থেকে বেশি অবদান রয়েছে রাধাকিশোরপুর থানার পুলিশ কনস্টেবল পরিমল দত্ত ও সুদেব মুহুরীর ।

এই দুইজন পুলিশ কনস্টেপার দিনরাত চেষ্টা করে চুরি হয়ে যাওয়া মোবাইল ফোনগুলি উদ্ধার করতে সক্ষম হয়েছে। পুলিশ জানাই আগামী দিন আরো মোবাইল ফোন এবং চুরি যাওয়া বাইক বের করা হবে।

Also Read কচুর লতি চাষে কল্যাণপুরে বহু কৃষকের মুখে হাসি কচুর লতি চাষে কল্যাণপুরে বহু কৃষকের মুখে হাসি

সেই সাথে এ চুরির ঘটনার সাথে যারা জড়িত রয়েছে তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 এদিন যে সকল মানুষ তাদের চুরি হয়ে যাওয়া মোবাইল ফোন গুলি হাতে পেয়েছে তারা রাধাকিশোর পুর থানার ভূমিকা নিয়ে খুবই খুশি।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram