BREAKING :
(1) ভোটার তালিকায় নতুন প্রজন্মের নাম তুলতে ইচ্ছাকৃত ভাবে দেরি? অভিযোগ জ্ঞানেশের বিরুদ্ধে! জবাব দিল নির্বাচন কমিশন (2) অশান্তির আগুন কিছুতেই নিভছে না মণিপুরে। নতুন করে হিংসা এবং প্রাণহানির ঘটনার মধ্যেই শুক্রবার মণিপুরে ‘সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন’ বা ‘আফস্পা’-র (আর্মড ফোর্সেস স্পেশ্যাল পাওয়ার অ্যাক্ট) মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। (3) বালোচিস্তানে অনুপ্রবেশের চেষ্টা, পাক সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিহত একাধিক আফগান তালিবান

এডিসিতে ট্রিপল ইঞ্জিন সরকার গড়তে প্রস্তুত জনগণ: মুখ্যমন্ত্রী

এডিসিতে ট্রিপল ইঞ্জিন সরকার গড়তে প্রস্তুত জনগণ: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি ,গন্ডাছড়া 

 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এগিয়ে চলেছে দেশ এবং রাজ্য। আগামীদিনে একই দিশায় এডিসির অগ্রগতি নিশ্চিত করতে প্রয়োজন ভারতীয় জনতা পার্টির সরকার।

আজ গঙ্গানগর-গন্ডাতুইসা কেন্দ্রের প্রার্থী  ভূমিকানন্দ রিয়াং এবং রাইমাভ্যালী কেন্দ্রের প্রার্থী সমির রঞ্জন ত্রিপুরার সমর্থনে গন্ডাছড়ায় মোটরস্ট্যান্ডে নির্বাচনী জনসভায় একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।

এই জনসভায় ৭১০ জন ভোটার ভারতীয় জনতা পার্টিতে সামিল হয়েছেন। নবাগতদের দলে স্বাগত জানান মুখ্যমন্ত্রী। এই সমাবেশে জনজাতি অংশের ব্যাপক সংখ্যক লোক অংশগ্রহণ করেন‌। তাঁদের স্বতঃস্ফূর্ত সাড়ায় ভারতীয় জনতা পার্টির প্রতি ব্যপক সমর্থন প্রতিফলিত হয়।

Must Read ভোটের মাঝেই মাতাবাড়িতে পরিস্থিতি উত্তপ্ত, আক্রান্ত জেলা পুলিশ সুপার! ঘটনাস্থল থেকে হাসপাতালে ছুটোছুটি ভোটের মাঝেই মাতাবাড়িতে পরিস্থিতি উত্তপ্ত, আক্রান্ত জেলা পুলিশ সুপার! ঘটনাস্থল থেকে হাসপাতালে ছুটোছুটি

মুখ্যমন্ত্রী বলেন, বর্তমানে ভ্রষ্টাচারের সরকার চলছে এডিসিতে। জনগণ মিথ্যাচার ও অশান্তি চায় না। উন্নয়ন চায়। তাই ভরসা একমাত্র বিজেপি। ভারতীয় জনতা পার্টি জনগণের কাছে উন্নয়ন পৌঁছে দিতে সংকল্পবদ্ধ।

তিনি বলেন, আসন্ন এডিসি নির্বাচনে ২৮টি আসনেই ভারতীয় জনতা পার্টিকে জয়ী করে ট্রিপল ইঞ্জিন সরকার গড়তে প্রস্তুত জনগণ। এই কারণে মথার পায়ের নিচের মাটি সরে যাচ্ছে। তাই হতাশায় ভুগছে এই আঞ্চলিক দল।

এদিন নাম না করে তিনি বলেন, সিপিএমের কায়দায় সন্ত্রাস, হামলা, হুজ্জুতি করে রাজনীতি করছে মথা যা জনগণ কোনভাবেই মেনে নেবে না।
এছাড়াও মুখ্যমন্ত্রী জনজাতিদের কল্যাণে গৃহীত বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram