BREAKING :
(1) ঝাড়খণ্ডে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলনে অশান্তির ঘটনায় এফআইআর! পুলিশের নিশানায় ৩০০ জন ‘অজ্ঞাতপরিচয়’ (2) অস্পৃশ্যতা-বিতর্কে বাদল অধিবেশনের শেষ দিনে উত্তপ্ত হল রাজ্যসভা। বিজেপির বিরুদ্ধে অস্পৃশ্যতাকে প্রশ্রয় দেওয়ার অভিযোগ তুললেন স্বয়ং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে। (3) তারেকের ভারত সফর নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, জানাল ঢাকা! দিল নয়াদিল্লিকে বার্তাও

সামান্য বৃষ্টিতেই জলমগ্ন প্যারাডাইস চৌমুহনী: দুর্ভোগে শহরবাসী

সামান্য বৃষ্টিতেই জলমগ্ন প্যারাডাইস চৌমুহনী: দুর্ভোগে শহরবাসী

​নিজস্ব প্রতিনিধি, আগরতলা: 

চৈত্র শেষের তপ্ত দুপুরে স্বস্তির বৃষ্টি নামলেও, এক পশলা বৃষ্টিতেই ফের চেনা ভোগান্তির কবলে আগরতলা শহর। মঙ্গলবার দুপুরে হঠাৎ শুরু হওয়া বৃষ্টিতে শহরের অন্যতম ব্যস্ত এলাকা প্যারাডাইস চৌমুহনী মুহূর্তের মধ্যে ‘জলাকারে’ পরিণত হয়। ড্রেনেজ ব্যবস্থার বেহাল দশায় সামান্য বৃষ্টিতেই রাজপথে জল জমে যাওয়ায় চূড়ান্ত দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ ও নিত্যযাত্রীরা।


​বৃষ্টি থামার বেশ কিছুক্ষণ পরও প্যারাডাইজ চৌমুহনী সংলগ্ন এলাকায় হাঁটু সমান জল জমে থাকতে দেখা যায়। এর ফলে প্রধান সড়কে জল জমে থাকায় যানবাহনের গতি শ্লথ হয়ে পড়ে, যার ফলে গোটা শহরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। অনেক ক্ষেত্রে ছোট গাড়ি ও বাইক মাঝরাস্তায় বিকল হয়ে পড়তে দেখা গেছে।

 দুপুরের এই বৃষ্টিতে সবচেয়ে বেশি বিপাকে পড়েন সরকারি ও বেসরকারি অফিসের কর্মচারীরা। অফিস ছুটি হওয়ার মুখে এই জলযন্ত্রণা তাঁদের বাড়ি ফেরার পথে বড় বাধা হয়ে দাঁড়ায়। ক্রেতাশূন্য হয়ে পড়ে প্যারাডাইজ সংলগ্ন বাজার এলাকা।

Must Read উদয়পুর মহকুমা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ৮০ তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উদয়পুর মহকুমা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ৮০ তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়

এলাকার বাসিন্দাদের অভিযোগ, সামান্য বৃষ্টি হলেই এই নিচু এলাকাটি জলের তলায় চলে যায়। দীর্ঘদিনের এই সমস্যা সমাধানে পুর নিগমের পক্ষ থেকে বারবার আশ্বাস দেওয়া হলেও বাস্তব চিত্রটা বদলায়নি। ড্রেনগুলো আবর্জনায় বুজে থাকায় জল নামতে দীর্ঘ সময় লাগছে, যা সাধারণ মানুষের ক্ষোভকে আরও বাড়িয়ে তুলেছে।

এক অফিস যাত্রীর কথায়, "একটু বৃষ্টি হলেই যদি রাজধানীর প্রাণকেন্দ্রের এই অবস্থা হয়, তবে বর্ষাকালে আমাদের কী হবে তা ভাবলেই দুশ্চিন্তা হচ্ছে।"

শহরের ড্রেনেজ সিস্টেমের দ্রুত সংস্কার না হলে আগামী দিনগুলোতে আগরতলাবাসীর দুর্ভোগ যে আরও বাড়বে, আজকের বৃষ্টিতে তা আবারও স্পষ্ট হয়ে উঠল।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram