BREAKING :
(1) হিমাচলে দুর্ঘটনা, প্যারাগ্লাইডিং করতে গিয়ে মাঝ-আকাশ থেকে পড়ে মৃত্যু হল গ্রেটার নয়ডার পর্যটকের (2) ‘সাংবাদিকদের সঙ্গে কথা বলেন না কেন?’ মোদীকে প্রশ্ন করা নরওয়ের সেই সাংবাদিকের ভিসা বিনা ব্যাখ্যায় বাতিল করল দিল্লি (3) ফের প্রশ্নের মুখে দিল্লিতে নারীদের নিরাপত্তা! দুই যুবকের হাতে নিগৃহীতা ফুলবিক্রেতা তরুণী, ক্রুদ্ধ দেশবাসী (4) আবার বোমা হামলার হুমকি অমিতাভ বচ্চনের বাড়িতে! মুম্বইয়ের জুহুতে অভিনেতার বাংলো ‘জলসা’র নাম উল্লেখ করে হুমকি ইমেল পাঠানো হয়েছে বলে জানা যাচ্ছে।

জাতীয় সড়কে দু্র্ঘটনায় গুরতর আহত এক।

জাতীয় সড়কে দু্র্ঘটনায় গুরতর আহত এক।

নিজস্ব প্রতিনিধি , শান্তিরবাজার  :

মঙ্গলবার সকাল ৯ টা ৩০ নাগাদ শান্তির বাজার অনুকূল ঠাকুর আশ্রম সংলগ্ন এলাকায় পুরাতন জাতীয় সড়কে একটি বাইক ও টি আর ০৮ ডি ১৭৩৭ নাম্বারের মালবাহী বলেরু গাড়ীর  মধ্যে সঙ্গে সংঘর্ষ ঘটে ।

এতে করে বাইক চালক পুরাতন জাতীয় সড়কে ছিটকে পরে গিয়ে গুরতর আহতহয়।  দুর্ঘটনার খবর পেয়ে দ্রুততার সহিত ঘটনাস্থলে উপস্থিতহয় শান্তির বাজার দমকল বাহিনীর কর্মীরা।

 দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে উপস্থিতহয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করে শান্তির বাজার জেলা হাসপাতালে নিয়ে যায়। আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক আহত ব্যক্তির উন্নত চিকিৎসার জন্য আগরতলা জীবি হাসপাতালে রেফার করে।

Must Read উদয়পুর প্রেস ক্লাবে প্রয়াত সাংবাদিক বিমান বিহারী ধরকে স্মরণ, স্মৃতিচারণায় আবেগঘন পরিবেশ! উদয়পুর প্রেস ক্লাবে প্রয়াত সাংবাদিক বিমান বিহারী ধরকে স্মরণ, স্মৃতিচারণায় আবেগঘন পরিবেশ!

 জানা যায় দুর্ঘটনায় আহত ব্যক্তি শান্তির বাজার পৌর পুরিষদে সুপার ভাইজার পদে নিযুক্ত।  আহত ব্যক্তির নাম সুমন নন্দী। দুর্ঘটনার পরবর্তী সময় ঘটনাস্থলে উপস্থিত হয় শান্তির বাজার থানার পুলিশ।

 দুর্ঘটনার সঠিক কারন জানতে তদন্তে নেমেছে পুলিশ। লোক গুঞ্জনে শুনা যাচ্ছে মালবাহী ট্রাকটি রাস্তার মাঝে থাকার ফলে এই দুর্ঘটনা ঘটেছে।

মালবাহী ট্রাকটি  শান্তির বাজার নগদা এলাকার সুভাষ দাসের বলে জানাযায়। এখন দেখার বিষয় দুর্ঘটনার সঠিক রহস্য উন্মোচনে পুলিশ কি প্রকার পদক্ষেপ গ্রহণ করে।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram