নিজস্ব প্রতিনিধি,সাচীরামবাড়ী :
সাচীরামবাড়ী এলাকায় বাইক দুর্ঘটনায় আহত এক।
ঘটনার বিবরনে জানা যায় রবিবার রাত্রি বেলায় জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের অধীনে সাঁচীরামবাড়ী এলাকায় টি আর ০৮ এফ ৪৬৪৫ নাম্বারের বাইক দুর্ঘটনার কবলে পরে।
এতেকরে বাইক চালক সাব্রুম মহকুমার রূপাইছড়ী এলাকার বাসিন্দা আকাশ ভৌমিক জাতীয় সড়কে পরে গিয়ে গুরতর আহত হয়।
দুর্ঘটনার খবর পেয়ে জোলাইবাড়ীর দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত যুবককে উদ্ধার করে চিকিৎসার জন্য জোলাইবাড়ী সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়।
জানা যায় আহত যুবক আগরতলা থেকে বাইকে করে বাড়ী যাবার পথে সাঁচীরাম বাড়ী এলাকায় দুর্ঘটনার কবলে পরে।
দুর্ঘটনার সঠিক কারন জানতে তদন্তে নেমেছে জোলাইবাড়ী ফাঁড়ী থানার পুলিশ।