BREAKING :
(1) দম থাকলে সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধ করুন, সাধারণ নাগরিকদের মারবেন না! ভারত থেকে শত্রুকে চ্যালেঞ্জ ইরানি প্রেসিডেন্টের (2) খুলে গেল গুরুদোংমার লেক! ছাড়পত্র দিচ্ছে সিকিমের প্রশাসন, পুজোর মরসুমে খুশি পর্যটকেরা (3) মোদী-পুতিন বৈঠকে কথা হল জ্বালানি নিয়ে, আলোচনা ইরানি প্রেসিডেন্টের সঙ্গেও! ব্রিক্‌স সম্মেলনের আগে বার্তা ট্রাম্পকে

১১তম আয়ুর্বেদ দিবস উপলক্ষে গোমতী জেলায় অনুষ্ঠিত হল “আয়ুর্বেদ আরোগ্য রথ” গণর‍্যালি।

১১তম আয়ুর্বেদ দিবস উপলক্ষে গোমতী জেলায় অনুষ্ঠিত হল “আয়ুর্বেদ আরোগ্য রথ” গণর‍্যালি।

নিজস্ব প্রতিনিধি ,মাতাবাড়ি  | ১৫ সেপ্টেম্বর :

১১তম আয়ুর্বেদ দিবস উপলক্ষে গোমতী জেলায় অনুষ্ঠিত হল “আয়ুর্বেদ আরোগ্য রথ” গণর‍্যালি। সুস্থ, সুন্দর ও পরিবেশবান্ধব ভবিষ্যৎ

গড়ার লক্ষ্যে সাধারণ মানুষের মধ্যে আয়ুর্বেদের গুরুত্ব, স্বাস্থ্য সচেতনতা এবং রোগ প্রতিরোধমূলক চিকিৎসা ব্যবস্থার বিষয়ে বার্তা পৌঁছে দিতে

 এই বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। মঙ্গলবার সকালে মাতাবাড়ি মন্দির প্রাঙ্গণ থেকে এই গণর‍্যালির শুভ সূচনা হয়।

Must Read দলীয় সভা শেষে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হল বাম কর্মী সুধীর দাস গুপ্তের । দলীয় সভা শেষে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হল বাম কর্মী সুধীর দাস গুপ্তের ।

গোমতী জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং মাতাবাড়ি ব্লকের ব্লক ডেভেলপমেন্ট অফিসারের যৌথ উদ্যোগে এবং ত্রিপুরা ন্যাশনাল আয়ুষ

 মিশনের সহযোগিতায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। র‍্যালির সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক অভিষেক দেবরায়, গোমতী জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক

ডঃ কমল রিয়াং, উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার, গোমতী জেলার অতিরিক্ত জেলাশাসক সুভাষ আচার্য্য,

 স্বাস্থ্য আধিকারিক ডঃ শুভেন্দু দেববর্মা, সমাজসেবী সবিতা নাগ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এছাড়াও র‍্যালিতে স্বাস্থ্যকর্মী, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মী, ছাত্রছাত্রী এবং

Also Read গঙ্গা পূজার মধ্য দিয়ে পবিত্র করা হলো জগন্নাথ দীঘির জলকে গঙ্গা পূজার মধ্য দিয়ে পবিত্র করা হলো জগন্নাথ দীঘির জলকে

 সাধারণ মানুষ ব্যাপক উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন। হাতে বিভিন্ন সচেতনতামূলক ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে অংশগ্রহণকারীরা আয়ুর্বেদের গুরুত্ব,

স্বাস্থ্যকর জীবনযাপন, যোগব্যায়াম, প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি এবং রোগ প্রতিরোধের বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করেন।

 মাতাবাড়ি মন্দির প্রাঙ্গণ থেকে শুরু হওয়া র‍্যালিটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে চন্দ্রপুর ফুটবল সিনথেটিক প্লে গ্রাউন্ডে গিয়ে শেষ হয়।

সেখানে চন্দ্রপুর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উদ্যোগে একটি আকর্ষণীয় মানব আকৃতির ব্যানার প্রদর্শন করা হয়।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram