BREAKING :
(1) ভোটার তালিকায় নতুন প্রজন্মের নাম তুলতে ইচ্ছাকৃত ভাবে দেরি? অভিযোগ জ্ঞানেশের বিরুদ্ধে! জবাব দিল নির্বাচন কমিশন (2) অশান্তির আগুন কিছুতেই নিভছে না মণিপুরে। নতুন করে হিংসা এবং প্রাণহানির ঘটনার মধ্যেই শুক্রবার মণিপুরে ‘সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন’ বা ‘আফস্পা’-র (আর্মড ফোর্সেস স্পেশ্যাল পাওয়ার অ্যাক্ট) মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। (3) বালোচিস্তানে অনুপ্রবেশের চেষ্টা, পাক সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিহত একাধিক আফগান তালিবান

এডিসি নির্বাচনের প্রাক্কালে উত্তপ্ত ছামনু: বিজেপি মন্ডল সভাপতির গাড়ি ভাঙচুর, কাঠগড়ায় মথা

এডিসি নির্বাচনের প্রাক্কালে উত্তপ্ত ছামনু: বিজেপি মন্ডল সভাপতির গাড়ি ভাঙচুর, কাঠগড়ায় মথা

​নিজস্ব প্রতিনিধি, ছামনু :

 আগামীকাল পাহাড়ে বহু প্রতীক্ষিত এডিসি নির্বাচন। কিন্তু ভোটের আগের দিন রণক্ষেত্রের চেহারা নিল ৫ নং ছামনু বিধানসভা কেন্দ্র। রাজনৈতিক সন্ত্রাসে রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছে এলাকা।

 অভিযোগ, বিজেপি মন্ডল সভাপতির গাড়ি লক্ষ্য করে ব্যাপক হামলা চালানো হয়েছে। বাদ যায়নি অন্যান্য যানবাহনও। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।


স্থানীয় সূত্রে খবর, আজ নির্বাচনী প্রচারের শেষ মুহূর্তের ব্যস্ততার মধ্যে বিজেপি মন্ডল সভাপতির গাড়ি বহরকে লক্ষ্য করে একদল দুষ্কৃতী অতর্কিতে হামলা চালায়। হামলাকারীরা লাঠিসোঁটা ও পাথর নিয়ে মন্ডল সভাপতির গাড়িসহ আরও বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে।

Must Read ভোটের মাঝেই মাতাবাড়িতে পরিস্থিতি উত্তপ্ত, আক্রান্ত জেলা পুলিশ সুপার! ঘটনাস্থল থেকে হাসপাতালে ছুটোছুটি ভোটের মাঝেই মাতাবাড়িতে পরিস্থিতি উত্তপ্ত, আক্রান্ত জেলা পুলিশ সুপার! ঘটনাস্থল থেকে হাসপাতালে ছুটোছুটি

মুহূর্তের মধ্যে এলাকা জনশূন্য হয়ে পড়ে এবং আতঙ্কের সৃষ্টি হয়।ঘটনার খবর পেয়েই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ময়দানে নামে বিশাল পুলিশ বাহিনী।

 বর্তমানে এলাকা পুলিশি ঘেরাটোপে থাকলেও চাপা উত্তেজনা রয়েছে। পুলিশ জানিয়েছে, নতুন করে যাতে কোনো অশান্তি না ছড়ায় সেদিকে কড়া নজর রাখা হচ্ছে। ​এই বর্বরোচিত হামলার পেছনে সরাসরি তিপ্রা মথার দিকে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি নেতৃত্ব।

 তাদের দাবি: ​নির্বাচনের আগে ভোটারদের মধ্যে ভীতি সঞ্চার করতেই এই পরিকল্পিত হামলা। ​মথার আশ্রিত দুষ্কৃতীরাই এই তাণ্ডব চালিয়েছে।


​অন্যদিকে, তিপ্রা মথা নেতৃত্বের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। তবে নির্বাচনের আগের দিন এই ধরণের রাজনৈতিক সহিংসতা ত্রিপুরার গণতান্ত্রিক পরিবেশ নিয়ে ফের প্রশ্ন তুলে দিল। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। এলাকায় টহলদারি বাড়ানো হয়েছে।

Also Read বকাফায় ভোট ঘিরে সকাল থেকেই উৎসাহ-উদ্দীপনা, বুথে বুথে দীর্ঘ লাইনের মাঝে কী ঘটল? বকাফায় ভোট ঘিরে সকাল থেকেই উৎসাহ-উদ্দীপনা, বুথে বুথে দীর্ঘ লাইনের মাঝে কী ঘটল?

 দোষীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।" — পুলিশ প্রশাসন। আগামীকালের ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করাই এখন প্রশাসনের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram