BREAKING :
(1) ঝাড়খণ্ডে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলনে অশান্তির ঘটনায় এফআইআর! পুলিশের নিশানায় ৩০০ জন ‘অজ্ঞাতপরিচয়’ (2) অস্পৃশ্যতা-বিতর্কে বাদল অধিবেশনের শেষ দিনে উত্তপ্ত হল রাজ্যসভা। বিজেপির বিরুদ্ধে অস্পৃশ্যতাকে প্রশ্রয় দেওয়ার অভিযোগ তুললেন স্বয়ং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে। (3) তারেকের ভারত সফর নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, জানাল ঢাকা! দিল নয়াদিল্লিকে বার্তাও

শান্তির বাজারে বাইক দুর্ঘটনায় বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু; ঘাতক চালকের সন্ধানে পুলিশ

শান্তির বাজারে বাইক দুর্ঘটনায় বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু; ঘাতক চালকের সন্ধানে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, শান্তির বাজার :

শান্তির বাজার মহকুমার গার্ধাং গেং বাজার এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ৬২ বছর বয়সী এক বৃদ্ধা।

বুধবার সন্ধ্যার এই ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার আনুমানিক সন্ধ্যা ৬টা ৪০ মিনিট নাগাদ গার্ধাং গেং বাজার এলাকায় রাস্তা পার হচ্ছিলেন ছয়গড়ীয়ার বাসিন্দা পিয়ারী ত্রিপুরা (৬২)।

সেই সময় একটি অজ্ঞাতপরিচয় দ্রুতগামী বাইক নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। 

Must Read উদয়পুর মহকুমা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ৮০ তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উদয়পুর মহকুমা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ৮০ তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়

ধাক্কার তীব্রতায় বৃদ্ধা রাস্তায় ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন।দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই শান্তির বাজার দমকলবাহিনীর কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।

তাঁরা রক্তাক্ত অবস্থায় বৃদ্ধাকে উদ্ধার করে শান্তির বাজার জেলা হাসপাতালে নিয়ে আসেন। তবে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

বৃহস্পতিবার মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হবে।শান্তির বাজার থানার পুলিশ ইতিমদ্যেই একটি মামলা দায়ের করেছে।

ঘাতক বাইক এবং চালককে শনাক্ত করতে পুলিশ জোরদার তল্লাশি শুরু করেছে।

Also Read যাত্রাপুর থানার বড়সড় সাফল্য,মাটির নিচে ১১টি ড্রাম থেকে উদ্ধার ৭৯৪ কেজি শুকনো গাঁজা। যাত্রাপুর থানার বড়সড় সাফল্য,মাটির নিচে ১১টি ড্রাম থেকে উদ্ধার ৭৯৪ কেজি শুকনো গাঁজা।


​এই ঘটনায় নিহতের পরিবার ও ছয়গড়ীয়া এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘাতক চালককে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram