BREAKING :
(1) গত ২৪ ঘণ্টায় আরও তিন জন ভারতীয়কে উদ্ধার করা সম্ভব হয়েছে। শুক্রবার রাতে এক্স হ্যান্ডলে পোস্ট করে এমনই জানালেন ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সবাল। (2) তেল ও বাণিজ্যিক নিষেধাজ্ঞায় সমাধান মিলবে না, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে প্রয়োজন আলোচনা, দাবি জয়শঙ্করের (3) ভারী বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি, জল ঢুকে পড়ল বিমানবন্দরে! প্রবল বর্ষণের পূর্বাভাস নয়ডা, গাজ়িয়াবাদেও

জরাজীর্ণ অবস্থায় অফিস চলছে উদয়পুর দমকল দপ্তরের, যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা ।

জরাজীর্ণ অবস্থায় অফিস চলছে উদয়পুর দমকল দপ্তরের, যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা ।

নিজস্ব প্রতিনিধি , উদয়পুর | ৫ সেপ্টেম্বর  : 

অগ্নি নির্বাপক দপ্তর হচ্ছে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনায় নিজেদেরকে সর্বদা নিয়োজিত রেখেছে সেবার মধ্য দিয়ে। কিন্তু বর্তমানে অগ্নিকাণ্ডের ঘটনার যে সব থেকে বেশি

 উদয়পুর মহকুমায় প্রতিদিন ঘটে চলেছে বিভিন্ন ছোট ও বড় যান দুর্ঘটনা। মৃত্যু হচ্ছে বিভিন্ন সময় বাইক চালক থেকে শুরু করে গাড়ির চালকদের।

 এই ধরনের দুর্ঘটনায় যে সকল রোগীরা আহত হয়ে থাকেন তাদেরকে প্রতিদিন বিভিন্ন হাসপাতালে পৌঁছে দিচ্ছে দমকল কর্মীরা।

Must Read আধুনিক সভ্যতায় ডাকবক্স তার যৌবন হারিয়েছে। আধুনিক সভ্যতায় ডাকবক্স তার যৌবন হারিয়েছে।

উদয়পুর শহর বহু পুরনো রাজন্য শহর। এই শহরে বছরের পর বছর মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে অগ্নি নির্বাপক দপ্তর। সরকার পরিবর্তন এবং প্রত্যাবর্তন

প্রতিটা সময় সাক্ষী থেকেছে উদয়পুর অগ্নি নির্বাপক দপ্তর। কিন্তু যে দপ্তর সাধারণ মানুষেরই বিপদে এগিয়ে যাচ্ছে প্রতিমুহূর্তে ।

 কিন্তু সরকারি অগ্নি নির্বাপক দপ্তরের দালান বাড়িটি সম্পূর্ণ ভগ্ন দশায় পরিণত হয়ে রয়েছে। চারিদিকে ঝোপঝাড় ও ভাঙাচূড়া অবস্থায় রয়েছে গোটা দালান বাড়িটি।

এই বিপদজনক অবস্থায় চলছে অগ্নি নির্বাপক দপ্তরের সমস্ত কাজকর্ম। হালকা ঝড়ে গোটা দালানটি নড়ে ওঠে বলে জানান দপ্তরের কর্মীরা।

Also Read মুক্তাধারা প্রেক্ষাগৃহ থেকে ভার্চুয়াল মাধ্যমে সাব্রুমের মনুবনকুলে নবনির্মিত ফায়ার স্টেশনের উদ্বোধন মুক্তাধারা প্রেক্ষাগৃহ থেকে ভার্চুয়াল মাধ্যমে সাব্রুমের মনুবনকুলে নবনির্মিত ফায়ার স্টেশনের উদ্বোধন

 দপ্তর সূত্রে জানা গিয়েছে রাজ্য সরকার থেকে নতুনভাবে দালান বাড়ি নির্মাণ করার জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে।

কিন্তু দীর্ঘ দুই বছর হয়ে গেলেও এখনো পর্যন্ত নতুন দালান বাড়ি নির্মাণ করা হচ্ছে না উদয়পুর শহরের বুকে। জানা যাচ্ছে , বর্তমানে জগন্নাথ দিঘীর পূর্ব পাড়ে অবস্থান করছে অগ্নি নির্বাপক

 দপ্তরটি তাদের এই জায়গা থেকে অফিসটি কে সরিয়ে পুনরায় একই জায়গায় দালান বাড়ি নির্মাণ করতে গিয়ে সমস্যায় পড়েছে দপ্তর।

দপ্তরের সূত্রে জানা যায় তার মূল কারণ হয়ে দাঁড়িয়েছে উদয়পুর শহরে আশপাশে কোথাও খালি জায়গা না থাকার কারণে অফিসটিকে সরানো যাচ্ছে না এর ফলে

দপ্তরের কাজকর্ম এভাবেই বিপদজনক অবস্থায় ঝুলে রয়েছে। অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের দাবি তাদেরকে যেন উন্নতমানের একটি দালান বাড়ি

 নির্মাণ করে দেয় রাজ্য সরকার সে দাবী জানান সকলে ।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram