BREAKING :
(1) ভোটার তালিকায় নতুন প্রজন্মের নাম তুলতে ইচ্ছাকৃত ভাবে দেরি? অভিযোগ জ্ঞানেশের বিরুদ্ধে! জবাব দিল নির্বাচন কমিশন (2) অশান্তির আগুন কিছুতেই নিভছে না মণিপুরে। নতুন করে হিংসা এবং প্রাণহানির ঘটনার মধ্যেই শুক্রবার মণিপুরে ‘সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন’ বা ‘আফস্পা’-র (আর্মড ফোর্সেস স্পেশ্যাল পাওয়ার অ্যাক্ট) মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। (3) বালোচিস্তানে অনুপ্রবেশের চেষ্টা, পাক সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিহত একাধিক আফগান তালিবান

উদয়পুর রমেশ স্কুলে শুরু হল নার্সারি বিভাগ।

উদয়পুর রমেশ স্কুলে শুরু হল নার্সারি বিভাগ।

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর : 

উদয়পুর রমেশ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে নবনির্মিত নার্সারি বিভাগের উদ্বোধন অনুষ্ঠান আনন্দঘন পরিবেশে সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়েছে। বিদ্যালয় প্রাঙ্গণ জুড়ে ছিল উৎসবের আবহ—রঙিন

 সাজসজ্জা, শিশুদের কোলাহল এবং শিক্ষামূলক উপকরণে সজ্জিত পরিবেশ অনুষ্ঠানকে করে তোলে আরও আকর্ষণীয়। অনুষ্ঠানের সূচনায় ফিতা কেটে নার্সারি বিভাগের শুভ উদ্বোধন করেন

 ত্রিপুরা বিধানসভা অধ্যক্ষ রামপদ জমাতিয়া। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়, বিধায়ক জিতেন্দ্র মজুমদার, উদয়পুর পুর পরিষদের

Must Read ধজ্জ্বনগরে নতুন অধ্যায়ের সূচনা, নার্সিং শিক্ষাকে ঘিরে বড় উদ্যোগে উপস্থিত অর্থমন্ত্রী ধজ্জ্বনগরে নতুন অধ্যায়ের সূচনা, নার্সিং শিক্ষাকে ঘিরে বড় উদ্যোগে উপস্থিত অর্থমন্ত্রী

 চেয়ারপার্সন তথা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সম্পাদক শীতল চন্দ্র মজুমদার, মহকুমা শাসক ত্রিদীপ সরকার, বিদ্যালয়ের দুই বিভাগের প্রধান শিক্ষক প্রদীপ চক্রবর্তী ও সঞ্জীব দত্ত, রমেশ

 প্রাক্তনী সংস্থার সভাপতি ত্রিদিব কান্তি দাস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। উদ্বোধনী বক্তব্যে বিধানসভা অধ্যক্ষ রামপদ জমাতিয়া বলেন, ২০১৮ সালে ত্রিপুরায় বর্তমান সরকার গঠনের পর রাজ্যে

 শিক্ষার মানোন্নয়নে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ইংরেজি মাধ্যম স্কুল, পিএমশ্রী স্কুলসহ আধুনিক শিক্ষাব্যবস্থার প্রসারে উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি উচ্চশিক্ষার

 ক্ষেত্রেও নতুন কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে, যাতে রাজ্যের ছাত্র-ছাত্রীরা উন্নত সুযোগ পায়। নবনির্মিত এই নার্সারি বিভাগের মাধ্যমে শিশুদের প্রাথমিক

Also Read অ্যাসেম্বলি অব জার্নালিস্ট এর উদ্যোগে মেগা রক্তদান শিবির ও প্রবীণ নাগরিকদের স্বাস্থ্য পরীক্ষা অ্যাসেম্বলি অব জার্নালিস্ট এর উদ্যোগে মেগা রক্তদান শিবির ও প্রবীণ নাগরিকদের স্বাস্থ্য পরীক্ষা

 শিক্ষার ভিত্তি আরও মজবুত হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। এখানে খেলাধুলার মাধ্যমে শিক্ষাদান, সৃজনশীলতা বিকাশ এবং শিশুদের মানসিক উন্নয়নের উপর বিশেষ গুরুত্ব দেওয়া

 হবে। ছোট ছোট শিশুদের উপস্থিতি এবং তাদের উচ্ছ্বাস অনুষ্ঠানে এক বিশেষ মাত্রা যোগ করে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত

 ছিলেন। সকলেই এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এই নার্সারি বিভাগ ভবিষ্যতে এলাকার শিশুদের শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

উল্লেখযোগ্য বিষয় হলো, এই নার্সারি বিভাগটি রমেশ প্রাক্তনী ১৯৯০-৯২ ব্যাচের উদ্যোগে স্পন্সর করা হয়েছে।

বিদ্যালয়ের উন্নয়নে প্রাক্তনীদের এই অবদান এক প্রশংসনীয় দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram