নিজস্ব প্রতিনিধি , উদয়পুর :
উদয়পুর প্রাইমারী মার্কেটিং কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় উদয়পুর সৈকত গেস্ট হাউসের কনফারেন্স হলে ।
এই বার্ষিক সাধারন সভায় মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন গোমতি জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়।
এছাড়া ছিলেন, উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার, কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের চেয়ারম্যান বিক্রম দাস সহ-প্রমূখ ।
এদিন প্রথমে প্রতিবেদন পেশ করেন কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের ম্যানেজার দেবাশীষ বর্মন। পরে অতিথিরা ভাষণ রাখতে গিয়ে বলেন,
কো-অপারেটিভ সোসাইটি কিভাবে আরো উন্নত করা যায় এবং তার সদস্য সংখ্যা আরো কিভাবে বাড়ানো যায় সেদিকে কাজ করতে হবে সকলকে।
সাধারণ মানুষ যাতে সুযোগ সুবিধা পেতে পারে তার দিকে লক্ষ্য রাখতে হবে প্রতিনিয়ত। আগামী দিন এই সোসাইটির আরও শ্রীবৃদ্ধি কামনা করে সকলে।
গোটা অনুষ্ঠানে সোসাইটির সদস্য এবং সদস্যাদের উপস্থিতি ছিলো সারা জাগানো।