BREAKING :
(1) ভোটেকোশী নদীর হড়পা বানে ইতিমধ্যেই ৯৫ জনের মৃত্যুর খবর জানিয়েছে কাঠমান্ডু প্রশাসন। ২৯১ বিদেশি-সহ অন্তত ৩৮৪ জন পর্যটকের কোনও খোঁজ মিলছে না। তাঁদের মধ্যে ১৪১ জন ভারতীয় (৩৭ অনাবাসী-সহ)। তাঁদের খোঁজে উদ্ধার অভিযান শুরু হয়েছে। (2) নেপালে বেড়াতে গিয়ে নিখোঁজ কলকাতার ৩২ জন। একটি ভ্রমণ সংস্থার সঙ্গে দল বেঁধে তাঁরা মানস সরোবর দর্শনে গিয়েছিলেন।

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হলেন এক সরকারি বিদ্যালয়ে শিক্ষক

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হলেন এক সরকারি বিদ্যালয়ে শিক্ষক

নিজস্ব প্রতিনিধি , উদয়পুর : 

বুধবার সন্ধ্যায় উদয়পুর শহরের বিবেক সংঘ সংলগ্ন এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হলেন এক সরকারি বিদ্যালয়ে শিক্ষক।

আহত শিক্ষকের নাম প্রীতম ভট্টাচার্যী (৪০)। তাঁর বাড়ি উদয়পুর জগন্নাথ চৌমুহনী এলাকায়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

 ঘটনার বিবরণে জানা যায়, বুধবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ প্রীতম ভট্টাচার্যী উদয়পুর টাউন থেকে বাজার করে নিজের স্কুটি (নম্বর TR03F8518) নিয়ে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন।

Must Read উদয়পুর খিলপাড়া ডাকঘরে হানা দিল চোরের দল। উদয়পুর খিলপাড়া ডাকঘরে হানা দিল চোরের দল।

তিনি ধীর গতিতে স্কুটি চালিয়ে উদয়পুর বিবেক সংঘ সংলগ্ন এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি দ্রুতগতির রয়েল এনফিল্ড বাইক (নম্বর TR01AX8413) তাঁকে সজোরে ধাক্কা মারে।

 অভিযোগ, ওই বাইকে থাকা যেশিয়া জমাতিয়া (২১) এবং অসীম দেবনাথ (১৭) নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটিতে থাকা প্রীতম ভট্টাচার্যীকে ধাক্কা দেন।

ধাক্কার পর প্রীতম ভট্টাচার্যী রাস্তায় ছিটকে পড়েন এবং রক্তাক্ত অবস্থায় গুরুতর আহত হন। দুর্ঘটনায় বাইকে থাকা দুই যুবকও অল্পবিস্তর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় পথচারীরা ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধারের চেষ্টা করেন। খবর দেওয়া হয় অগ্নিনির্বাপক দপ্তরে।

Also Read অকেজো জমিকে কাজে লাগিয়ে কৃষকদের আয় দ্বীগুন করতে কাজ করে যাচ্ছে জোলাইবাড়ী কৃষি দপ্তর। অকেজো জমিকে কাজে লাগিয়ে কৃষকদের আয় দ্বীগুন করতে কাজ করে যাচ্ছে জোলাইবাড়ী কৃষি দপ্তর।

পরে অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহত তিনজনকে উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা করার পর প্রীতম ভট্টাচার্যীর শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য আগরতলার জিবিপি হাসপাতালে রেফার করেন।

অন্যদিকে, বাইকে থাকা যেশিয়া জমাতিয়া ও অসীম দেবনাথকে প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।

এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে রাধাকিশোরপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

পুলিশ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে। দ্রুতগতির বাইক চালানোর কারণেই এই দুর্ঘটনা ঘটেছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram