BREAKING :
(1) ঝাড়খণ্ডে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলনে অশান্তির ঘটনায় এফআইআর! পুলিশের নিশানায় ৩০০ জন ‘অজ্ঞাতপরিচয়’ (2) অস্পৃশ্যতা-বিতর্কে বাদল অধিবেশনের শেষ দিনে উত্তপ্ত হল রাজ্যসভা। বিজেপির বিরুদ্ধে অস্পৃশ্যতাকে প্রশ্রয় দেওয়ার অভিযোগ তুললেন স্বয়ং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে। (3) তারেকের ভারত সফর নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, জানাল ঢাকা! দিল নয়াদিল্লিকে বার্তাও

গোমতীর বুকে ভেসে উঠল রহস্যময় বস্তু, কাছে যেতেই যা দেখলেন স্থানীয়রা!

গোমতীর বুকে ভেসে উঠল রহস্যময় বস্তু, কাছে যেতেই যা দেখলেন স্থানীয়রা!

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর: আজ সাতসকালে উদয়পুর শহর সংলগ্ন এগ্রিকালচার চৌমুহনী এলাকার সুভাষ সেতুর নিচে গোমতী নদীর জলে একটি শিবলিঙ্গ ভাসমান অবস্থায় দেখতে পাওয়া যায়। এই অলৌকিক ঘটনার খবর ছড়িয়ে পড়তেই মুহূর্তের মধ্যে এলাকায় শোরগোল পড়ে যায়।

প্রতিদিনের মতো আজ সকালেও সুভাষ সেতু এলাকায় বহু মানুষ প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন। সেই সময়ই কয়েকজনের নজরে আসে নদীর পাড়ের কাছে একটি শিবলিঙ্গ ভাসছে। 

মুহূর্তের মধ্যে এই খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ে এবং স্থানীয় বাসিন্দারা ভিড় জমাতে শুরু করেন। অনেক ভক্ত নদী থেকে শিবলিঙ্গটি উদ্ধারের পর ভক্তিভরে প্রণাম জানান এবং ধূপ-দীপ জ্বালিয়ে আরতি শুরু করেন।ঘটনাটি নিয়ে এলাকায় কৌতুহল দানা বেঁধেছে। স্থানীয় এক গ্রামবাসী জানান:

​"মনে হচ্ছে গতকাল রাতে কেউ এই শিবলিঙ্গটি নদীতে বিসর্জন দিয়ে গিয়েছেন। লিঙ্গটি বেশ পুরনো এবং এর গায়ে পুজোর চিহ্ন স্পষ্ট দেখা যাচ্ছে। দীর্ঘ সময় ধরে পুজো পাওয়ার পর হয়তো কোনো কারণবশত এটিকে নদীতে অর্পণ করা হয়েছে।

Must Read উদয়পুর মহকুমা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ৮০ তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উদয়পুর মহকুমা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ৮০ তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়

শিবলিঙ্গটি কোথা থেকে এল বা কারা এটি রেখে গেল, তা নিয়ে যেমন রহস্য দানা বেঁধেছে, তেমনই অনেক পুণ্যার্থী বিষয়টিকে দৈব ঘটনা হিসেবে দেখছেন। সকাল থেকে সুভাষ সেতু সংলগ্ন এলাকায় উৎসুক মানুষের ভিড় সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে স্থানীয়দের।

​বর্তমানে শিবলিঙ্গটি একটি নির্দিষ্ট স্থানে রাখা হয়েছে এবং স্থানীয়দের মধ্যে এটি নিয়ে নানা আলোচনা ও ভক্তির পরিবেশ বিরাজ করছে। তবে প্রশাসনিকভাবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে কি না, তা নিয়ে এখনও কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram