BREAKING :
(1) ভোটার তালিকায় নতুন প্রজন্মের নাম তুলতে ইচ্ছাকৃত ভাবে দেরি? অভিযোগ জ্ঞানেশের বিরুদ্ধে! জবাব দিল নির্বাচন কমিশন (2) অশান্তির আগুন কিছুতেই নিভছে না মণিপুরে। নতুন করে হিংসা এবং প্রাণহানির ঘটনার মধ্যেই শুক্রবার মণিপুরে ‘সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন’ বা ‘আফস্পা’-র (আর্মড ফোর্সেস স্পেশ্যাল পাওয়ার অ্যাক্ট) মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। (3) বালোচিস্তানে অনুপ্রবেশের চেষ্টা, পাক সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিহত একাধিক আফগান তালিবান

সাব্রুমে নাবালিকার রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ ও ফরেনসিক দল

সাব্রুমে নাবালিকার রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ ও ফরেনসিক দল

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর : 

 দক্ষিণ ত্রিপুরার সাব্রুম থানাধীন ছোটখিল বিজয়নগর এলাকায় এক নাবালিকার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 প্রাথমিকভাবে জানা গেছে, ওই নাবালিকা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে সন্দেহ করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

মৃত নাবালিকার নাম অপ্সরা গড় (১৫)। তিনি বিজয়নগর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। তাঁর পিতার নাম সুকান্ত গড়।

Must Read ধজ্জ্বনগরে নতুন অধ্যায়ের সূচনা, নার্সিং শিক্ষাকে ঘিরে বড় উদ্যোগে উপস্থিত অর্থমন্ত্রী ধজ্জ্বনগরে নতুন অধ্যায়ের সূচনা, নার্সিং শিক্ষাকে ঘিরে বড় উদ্যোগে উপস্থিত অর্থমন্ত্রী

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাতে সাব্রুম মহকুমা হাসপাতাল থেকে সাব্রুম থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর খবর পাঠানো হয়।

 এরপর পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালের তথ্যের ভিত্তিতে তদন্ত শুরু করে। বর্তমানে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য সাব্রুম মহকুমা হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ঘটনার গুরুত্ব বিবেচনায় বিলোনিয়া জেলা সদর থেকে একটি ফরেনসিক দল ঘটনাস্থলে পৌঁছে তদন্তে নেমেছে।

 ফরেনসিক বিশেষজ্ঞরা বিভিন্ন আলামত সংগ্রহ করে ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করছেন।

Also Read অ্যাসেম্বলি অব জার্নালিস্ট এর উদ্যোগে মেগা রক্তদান শিবির ও প্রবীণ নাগরিকদের স্বাস্থ্য পরীক্ষা অ্যাসেম্বলি অব জার্নালিস্ট এর উদ্যোগে মেগা রক্তদান শিবির ও প্রবীণ নাগরিকদের স্বাস্থ্য পরীক্ষা

এ বিষয়ে সাব্রুম থানার এসআই কানু রঞ্জন দেব জানান, গত রাতে সাব্রুম মহকুমা হাসপাতাল থেকে অস্বাভাবিক মৃত্যুর খবর পাওয়া যায়। এরপর আজ পুলিশ তদন্ত শুরু করেছে। পাশাপাশি বিলোনিয়া থেকে ফরেনসিক দল এসে ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ময়নাতদন্তের রিপোর্ট এবং ফরেনসিক তদন্তের ফলাফলের ভিত্তিতেই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

পুলিশ জানিয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কোনো মন্তব্য করা সম্ভব নয়।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram