BREAKING :
(1) হিমাচলে দুর্ঘটনা, প্যারাগ্লাইডিং করতে গিয়ে মাঝ-আকাশ থেকে পড়ে মৃত্যু হল গ্রেটার নয়ডার পর্যটকের (2) ‘সাংবাদিকদের সঙ্গে কথা বলেন না কেন?’ মোদীকে প্রশ্ন করা নরওয়ের সেই সাংবাদিকের ভিসা বিনা ব্যাখ্যায় বাতিল করল দিল্লি (3) ফের প্রশ্নের মুখে দিল্লিতে নারীদের নিরাপত্তা! দুই যুবকের হাতে নিগৃহীতা ফুলবিক্রেতা তরুণী, ক্রুদ্ধ দেশবাসী (4) আবার বোমা হামলার হুমকি অমিতাভ বচ্চনের বাড়িতে! মুম্বইয়ের জুহুতে অভিনেতার বাংলো ‘জলসা’র নাম উল্লেখ করে হুমকি ইমেল পাঠানো হয়েছে বলে জানা যাচ্ছে।

নার্সদের কারনে শান্তির বাজার জেলা হাসপাতালের চিকিৎসা পরিষেবা অবনতি

নার্সদের কারনে শান্তির বাজার জেলা হাসপাতালের চিকিৎসা পরিষেবা অবনতি

নিজস্ব প্রতিনিধি ,শান্তির বাজার :   

কিছুসংখ্যক নার্সদের কারনে শান্তির বাজার জেলা হাসপাতালের চিকিৎসা পরিষেবা অবনতিহচ্ছে বলে অভিযোগ উঠেআসছে। 

শান্তির বাজার জেলা হাসপাতালে চিকিৎসা পরিষেবা উন্নয়নে কিছুসংখ্যক চিকিৎসক দিবারাত্র অক্লান্ত পরিশ্রমকরেযাচ্ছে।

 হাসপাতালে চিকিৎসাধীন রুগিদের সময়মত দেখাশুনাকরছে চিকিৎসকরা। বাকিসময় রুগিদের সঠিকভাবে পরিষেবা প্রদানকরছেনা নার্সরা এমনটাই অভিযোগ।

Must Read উদয়পুর প্রেস ক্লাবে প্রয়াত সাংবাদিক বিমান বিহারী ধরকে স্মরণ, স্মৃতিচারণায় আবেগঘন পরিবেশ! উদয়পুর প্রেস ক্লাবে প্রয়াত সাংবাদিক বিমান বিহারী ধরকে স্মরণ, স্মৃতিচারণায় আবেগঘন পরিবেশ!

 শান্তির বাজার জেলা হাসপাতালে রাত্রিকালীন ডিউটেতে থাকা নার্সরা রুগিদের পরিষেবা নাদিয়ে দরজায় লক লাগিয়ে ঘুমিয়ে থাকার অভিযোগ উঠে আসছে।  এরমধ্যে দিনের বেলাও রুগিদের অসুবিধার কথা শুনে সঠিকভাবে পরিষেবা প্রদান করছেনা নার্সরা এমনটাই অভিযোগ করলো রুগির আত্মীয় পরিজনরা।

ডাক্তার আসার পূর্বে রুগিদের বেডে প্রয়োজনীয় কাগজ পত্রগুলি নার্সরা পৌঁছেদেয়না।  রুগি বিছানাথেকে উঠে ডাক্তাদের প্রেস্ক্রিপসান সহ অন্যান্য কাগজ গুলো নার্সদের কাউন্টার থেকে সংগ্রহকরতেহয়।

শনিবার শান্তির বাজার জেলা হাসপাতালে চিকিৎসাধীন এক রুগির আত্মীয় পরিজন জানান বিগত সাতদিন যাবৎ উনার মেয়ে শান্তির বাজার জেলাহাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

 তিনি জানান ডাক্তররা সঠিকসময়মতো এসে রুগিকে দেখে গেলও বাকিসময় গুলো নার্সরা সঠিকভাবে পরিষেবা প্রদানকরছেনা।  

Also Read উদয়পুরে পৌর নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তেজনা ! সংঘর্ষ এড়াতে হঠাৎ থানায় সর্বদলীয় বৈঠক উদয়পুরে পৌর নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তেজনা ! সংঘর্ষ এড়াতে হঠাৎ থানায় সর্বদলীয় বৈঠক

নার্সরা সেলাইন লাগিয়েদিয়ে উনাদের দায়িত্ব শেষ বলে মনেকরেন।  সেলাইন চলাকালিন রুগি কোনোপ্রকার অসুবিধার সন্মুখিন হলে নার্সরা রুগিকে পরিষেবা দিতে অনিহা প্রকাশ করে।  

সকল নার্সরা ডিউটি কালিন গল্পে মাতোয়ারাহয়েথাকে বলে অভিযোগ উঠে আসছে। তাই চিকিৎসরা অক্লান্ত পরিশ্রম করলেও কিছুসংখ্যক নার্সদের জন্য রুগিরা সঠিকভাবে চিকিৎসা পরিষেবা পাচ্ছেনা বলে অভিযোগ উঠেআসছে।  

এখন দেখার বিষয় জেলা হাসপাতালে চিকিৎসাধীন রুগিদের পরিষেবা প্রদানে স্বাস্থ্যদপ্তর কিপ্রকার পদক্ষেপ গ্রহনকরে।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram