BREAKING :
(1) ঝাড়খণ্ডে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলনে অশান্তির ঘটনায় এফআইআর! পুলিশের নিশানায় ৩০০ জন ‘অজ্ঞাতপরিচয়’ (2) অস্পৃশ্যতা-বিতর্কে বাদল অধিবেশনের শেষ দিনে উত্তপ্ত হল রাজ্যসভা। বিজেপির বিরুদ্ধে অস্পৃশ্যতাকে প্রশ্রয় দেওয়ার অভিযোগ তুললেন স্বয়ং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে। (3) তারেকের ভারত সফর নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, জানাল ঢাকা! দিল নয়াদিল্লিকে বার্তাও

পানীয় জলের দাবিতে উত্তপ্ত মাতাবাড়ি, চরম ভোগান্তিতে এলাকাবাসী

পানীয় জলের দাবিতে উত্তপ্ত মাতাবাড়ি, চরম ভোগান্তিতে এলাকাবাসী

​নিজস্ব প্রতিনিধি, উদয়পুর:


তীব্র পানীয় জল সংকটের প্রতিবাদে উত্তাল হয়ে উঠলো উদয়পুরের মাতাবাড়ি বিধানসভা কেন্দ্র।

 দীর্ঘদিনের সমস্যা সমাধানে প্রশাসনের কোনো হেলদোল না দেখে আজ ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা।

আজ সোমবার সকাল সাড়ে দশটা নাগাদ মাতাবাড়ি এলাকার কলুয়াঢেপা সড়কে রাস্তার ওপর বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসী। তাদের অভিযোগ গ্রামে পানীয় জলের সমস্যা দীর্ঘদিনের।
​বাড়িতে রান্নার বা খাওয়ার মতো নূন্যতম জলটুকুও পাওয়া যাচ্ছে না।

Must Read যাত্রাপুর থানার বড়সড় সাফল্য,মাটির নিচে ১১টি ড্রাম থেকে উদ্ধার ৭৯৪ কেজি শুকনো গাঁজা। যাত্রাপুর থানার বড়সড় সাফল্য,মাটির নিচে ১১টি ড্রাম থেকে উদ্ধার ৭৯৪ কেজি শুকনো গাঁজা।


​বারবার জানানো সত্ত্বেও জল দপ্তর কোনো স্থায়ী ব্যবস্থা গ্রহণ করেনি। অবরোধের জেরে উদয়পুর-মহারানী সড়কে যান চলাচল সম্পূর্ণভাবে স্তব্ধ হয়ে পড়ে।

 রাস্তার দুপাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পড়ে অসংখ্য যানবাহন, যার ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়।

নিত্যযাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ চরম দুর্ভোগের শিকার হন। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রাধা কিশোরপুর থানার পুলিশ।

তারা অবরোধকারীদের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরবর্তীতে খবর দেওয়া হয় পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তরে।

Also Read কচুর লতি চাষে কল্যাণপুরে বহু কৃষকের মুখে হাসি কচুর লতি চাষে কল্যাণপুরে বহু কৃষকের মুখে হাসি

দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে এসে গ্রামবাসীদের সাথে আলোচনায় বসেন। আধিকারিকরা প্রতিশ্রুতি দেন যে, আগামীকালকের মধ্যে এলাকার পানীয় জলের সমস্যা সম্পূর্ণভাবে দূর করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

কর্তৃপক্ষের আশ্বাসে এবং পুলিশের হস্তক্ষেপে শেষ পর্যন্ত অবরোধ প্রত্যাহার করেন গ্রামবাসীরা। এরপর পুলিশের তৎপরতায় ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয় এবং দীর্ঘক্ষণের যানজট থেকে মুক্তি পায় মহারানী সড়ক।

 তবে গ্রামবাসীর হুঁশিয়ারি, আগামী কালকের মধ্যে সমাধান না হলে তারা আরও বৃহত্তর আন্দোলনে নামবেন ।

 যদি আগামী দিনে জলের পরিষেবা স্বাভাবিক না হয় , তাহলে আগামী দিনে আন্দোলন করা হবে রাস্তায় নেমে এমনটাই জানিয়েছেন প্রতিবাদী জনতা ।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram