BREAKING :
(1) ভোটার তালিকায় নতুন প্রজন্মের নাম তুলতে ইচ্ছাকৃত ভাবে দেরি? অভিযোগ জ্ঞানেশের বিরুদ্ধে! জবাব দিল নির্বাচন কমিশন (2) অশান্তির আগুন কিছুতেই নিভছে না মণিপুরে। নতুন করে হিংসা এবং প্রাণহানির ঘটনার মধ্যেই শুক্রবার মণিপুরে ‘সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন’ বা ‘আফস্পা’-র (আর্মড ফোর্সেস স্পেশ্যাল পাওয়ার অ্যাক্ট) মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। (3) বালোচিস্তানে অনুপ্রবেশের চেষ্টা, পাক সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিহত একাধিক আফগান তালিবান

মহারাজগঞ্জ বাজারে নিজস্ব দোকান ছেড়ে রাস্তায় ফলের পশরা, বাড়ছে ভোগান্তি

মহারাজগঞ্জ বাজারে নিজস্ব দোকান ছেড়ে রাস্তায় ফলের পশরা, বাড়ছে ভোগান্তি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা : 

আগরতলার অন্যতম প্রধান বাণিজ্যিক কেন্দ্র মহারাজগঞ্জ বাজারে সাধারণ মানুষের চলাচলের রাস্তা সংকুচিত হয়ে পড়ার কারণে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে ক্রেতা ও পথচারীদের মধ্যে।

স্থানীয় নাগরিকদের অভিযোগ, বাজারে অনেক ব্যবসায়ীর নিজস্ব স্থায়ী দোকান থাকা সত্ত্বেও, তারা দোকানের ভেতরের জায়গা ছেড়ে বাইরের মূল রাস্তা দখল করে ফলের পশরা সাজিয়ে বসছেন।

এর ফলে সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

Must Read ধজ্জ্বনগরে নতুন অধ্যায়ের সূচনা, নার্সিং শিক্ষাকে ঘিরে বড় উদ্যোগে উপস্থিত অর্থমন্ত্রী ধজ্জ্বনগরে নতুন অধ্যায়ের সূচনা, নার্সিং শিক্ষাকে ঘিরে বড় উদ্যোগে উপস্থিত অর্থমন্ত্রী

 রাস্তার দু'পাশ জুড়ে ফলের স্তূপ করে রাখা হয়েছে, যার কারণে যাতায়াতের পথটি অত্যন্ত সংকীর্ণ হয়ে পড়েছে।

বাজারে আসা ক্রেতা, বিশেষ করে বয়স্ক ও শিশুদের এই ভিড়ের মধ্যে যাতায়াত করতে চরম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।

 স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, নিজস্ব দোকান থাকা সত্ত্বেও এভাবে রাস্তা আটকে ব্যবসা করার ফলে বাজারের শৃঙ্খলা নষ্ট হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ অনুযায়ী, বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা হলেও এখনও পর্যন্ত

Also Read অ্যাসেম্বলি অব জার্নালিস্ট এর উদ্যোগে মেগা রক্তদান শিবির ও প্রবীণ নাগরিকদের স্বাস্থ্য পরীক্ষা অ্যাসেম্বলি অব জার্নালিস্ট এর উদ্যোগে মেগা রক্তদান শিবির ও প্রবীণ নাগরিকদের স্বাস্থ্য পরীক্ষা

 দৃশ্যমান কোনো স্থায়ী পদক্ষেপ গ্রহণ করা হয়নি। ফলে বাজার এলাকায় যানচলাচল ও পথচারীদের চলাচল নিয়ে অসন্তোষ বাড়ছে।

ভুক্তভোগী জনগণের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে যে, বাজারের রাস্তা ও চলাচলের স্থান অবাধ রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক। 

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram