BREAKING :
(1) ঝাড়খণ্ডে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলনে অশান্তির ঘটনায় এফআইআর! পুলিশের নিশানায় ৩০০ জন ‘অজ্ঞাতপরিচয়’ (2) অস্পৃশ্যতা-বিতর্কে বাদল অধিবেশনের শেষ দিনে উত্তপ্ত হল রাজ্যসভা। বিজেপির বিরুদ্ধে অস্পৃশ্যতাকে প্রশ্রয় দেওয়ার অভিযোগ তুললেন স্বয়ং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে। (3) তারেকের ভারত সফর নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, জানাল ঢাকা! দিল নয়াদিল্লিকে বার্তাও

জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারাতেই বড় বিপর্যয়, আহতদের নিয়ে ছুটল উদ্ধারকারী দল!

জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারাতেই বড় বিপর্যয়, আহতদের নিয়ে ছুটল উদ্ধারকারী দল!

নিজস্ব প্রতিনিধি , সালথাং মনু  : 

 

চালকের অসাবধানতায় ফের ভয়াবহ সড়ক দুর্ঘটনা! মুখোমুখি সংঘর্ষে দুমড়ে-মুচড়ে গেল বোলেরো পিকআপ ও টাটা পাঞ্চ গাড়ি।

 আহত হলেন দুই দম্পতি। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ৮ নম্বর জাতীয় সড়কের সালথাং মনু ভিলেজ এলাকায়।

Must Read যাত্রাপুর থানার বড়সড় সাফল্য,মাটির নিচে ১১টি ড্রাম থেকে উদ্ধার ৭৯৪ কেজি শুকনো গাঁজা। যাত্রাপুর থানার বড়সড় সাফল্য,মাটির নিচে ১১টি ড্রাম থেকে উদ্ধার ৭৯৪ কেজি শুকনো গাঁজা।

 

রবিবার ঘটে এই দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, TR08E0719 নম্বরের একটি টাটা পাঞ্চ গাড়িতে করে এক দম্পতি শ্বশুরবাড়ি থেকে জোলাইবাড়ির দিকে যাচ্ছিলেন।

সেই সময় বিপরীত দিক থেকে আসা TR08A1619 নম্বরের একটি বোলেরো পিকআপ রাস্তার ডান দিক থেকে বাম দিকে ঘোরার চেষ্টা করলে নিয়ন্ত্রণ হারিয়ে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়।

 

Also Read কচুর লতি চাষে কল্যাণপুরে বহু কৃষকের মুখে হাসি কচুর লতি চাষে কল্যাণপুরে বহু কৃষকের মুখে হাসি

দুর্ঘটনার অভিঘাতে টাটা পাঞ্চ গাড়িতে থাকা দম্পতি গুরুতর আহত হন।

স্থানীয়দের অভিযোগ, অগ্নিনির্বাপক দপ্তরের গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হওয়ায় আহতদের উদ্ধারে সমস্যার সৃষ্টি হয়।

 পরে তিপ্রা মথার দক্ষিণ জোনাল জয়েন্ট চেয়ারম্যান হরেন্দ্র রিয়াং নিজের গাড়িতে করে স্থানীয়দের সহায়তায় আহতদের দ্রুত উদ্ধার করে দক্ষিণ জেলা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। বর্তমানে আহতরা সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

 

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মন পাথর থানার পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত দুটি গাড়ি আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

পুলিশের প্রাথমিক অনুমান, চালকের অসাবধানতাই এই দুর্ঘটনার মূল কারণ। যদিও পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

 

উল্লেখ্য, ৮ নম্বর জাতীয় সড়কের এই অংশে প্রায়ই ছোট-বড় সড়ক দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের দাবি, বেপরোয়া গাড়ি চালানো ও ট্রাফিক নিয়ম না মানার কারণেই বারবার ঘটছে এমন দুর্ঘটনা।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram